শীতে বাড়িতে পার্টি করবেন? রইল ঘর সাজানোর টিপস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

শীত এলেই নগরজুড়ে শুরু হয় নানা আয়োজন। বাড়িতে বাড়িতে চলে ছোট ছোট পার্টি। এই সময়টা যেন গেট-টুগেদারের জন্য পারফেক্ট সময়। যার মধ্যে রয়েছে কিটি পার্টি, বার-বি-কিউ পার্টি। এ ছাড়াও চলে গেট-টুগেদার, সে হতে পারে বন্ধু, সজন বা অফিস কলিগদের। যে আয়োজনই হোক না কেন, আপনার ঘরকে সাজিয়ে তুলতে পারেন মনের মতন। কীভাবে সাজাবেন? রইল টিপস।

ইন্টেরিয়র ডিজাইনা সাজেদুল হোসেন শুভ্র জানান, ‘ঘরে পার্টি লুক আনতে চাইলে ছোটখাটো কিছু বিষয় পরিবর্তন করলেই হয়। তার জন্য খুব বেশি খরচের দরকার নেই। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এই পরিবর্তন সম্ভব। আপনার যদি সাজানো বিষয়ে ভালো আইডিয়া থাকে তাহলে কাজে লেগে পড়তে পারেন। তবে পারদর্শী না হলে, এই কাজটি করতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।’

এই ডিজাইনার ঘরকে সাজিয়ে তুলতে কিছু আইডিয়া দিয়েছে। যা খুব সহজে আপনার ঘরে আনবে পার্টি লুক। সেগুলো কী, জেনে নিন।

বাড়ির ছাদেও করতে পারেন পার্টি। ছবি: ফ্রিপিক

বসার ঘরে বাড়তি জায়গা যেভাবে মিলবে: ছোট ফ্ল্যাট হলেও ক্ষতি নেই। বসার ঘরে একটু বাড়িতে জায়গা করতে পারেন খুব সহজে। এই রুমের ভেতরে অনেকে জুতার তাক রাখেন। এটি বাইরে দরজার পাশে বের করে দিতে পারেন। টিভির টেবিল সরিয়ে, ওয়াল মাউন্ট লাগিয়ে দিতে পারে। এতে বাড়তি জায়গা বের হবে। সোফা রাখার পর যদি বাড়তি জায়গা থাকে সেখানে ফ্লোর কুশন দিতে পারেন। এখানে বসে দিব্বি চলবে আড্ডা বা গল্প।

ডাইনিং টেবিল হবে বুফে কর্নার: বাড়িতে অফিস কলিগ বা বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু ডাইনিং টেবিলে সবার বসার জায়গা নেই। কোনো অসুবিধা নেই। সরিয়ে দিন চেয়ার। এই চেয়ারগুলো বসার ঘরে দিয়ে দিতে পারেন। আর ডাইনিং টেবিলকে বানিয়ে ফেলুন বুফে টেবিল। খাবারগুলো টেবিলে সাজিয়ে দিন, আর একপাশে প্লেট রাখুন। যার যেটা ইচ্ছে হবে নিজেই প্লেটে তুলে নিয়ে খাবেন। তাহলে টেবিলে বসবারও কোনো ঝামেলা থাকবে না।

ঘরজুড়ে মরিচ বাতি: ঘরের কয়েকটি কর্নারে মরিচ বাতি লাগাতে পারেন। এতে ঘরে পার্টি লুক আনবে। দোকানে খুব অল্প দামেই পেয়ে যাবেন এসব বাতি। আর একবার কিনে রাখলে সেটা যেকোনো অনুষ্ঠানেই কাজে দেবে। আবার ঘরে থাকা কাচের বোতল দিতে বানাতে পারেন লন্ঠন। কাচের বোতলগুলো ধুয়ে রঙিন কাগজ লাগিয়ে দিন। আর ভেতরে ঢুকিয়ে দিন টুনি লাইট। ব্যস ঘরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলেই, পাল্টে যাবে ঘরের ভোল।

ছাদেও করতে পারেন পার্টি: যদি নিজেদের ফ্ল্যাট-বাড়ি হয়, তবে তো কথাই নেই। ছাদেই করতে পারেন পার্টি। শীতের রাতে ছাদে বার-বি-কিউ পার্টির বিকল্প কিছুই হতে পারে না। ছাদের চারপাশ সাজাতে পারেন মরিচ বাতি দিয়ে। চাইলে টুনি লাইটগুলো সুন্দর করে ছাদে থাকা গাছের ডালে পেঁচিয়ে দিতে পারেন। তারপর সুইচবোর্ডের সঙ্গে কানেক্ট করে আলো জ্বালিয়ে দিন। ব্যাস, যেকোনো পার্টি জমে যাবে। আর সঙ্গে যদি থাকে সাউন্ডবক্স, তবে তো কথাই নেই।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর