বাড়িতে করতে পারেন কিচেন গার্ডেন, কীভাবে? জানুন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

খাবারের স্বাদ বাড়াতে ধনেপাতা, পুদিনা, কারিপাতা বা টমেটোর জুরি মেলা ভার। শীতের সময় এগুলো ভালো হওয়ায়, বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তবে কর্মব্যস্ততার কারণে প্রতিদিন বাজারে যাওয়া ঠিক হয়ে ওঠে না। তাই এগুলো যদি হাতের কাছে থাকে তবে মন্দ হয় না। বাড়িতে নিজের হাতে তাজা সবজি চাষও করতে পারেন।

মিরপুরে বাসিন্দা শবনম রহমান, তার ছোট্ট ব্যালকনিতে করছেন সবজির বাগান। সেখানে ধনেপাতা, মরিচ, টমেটো, পুদিনাসহ অনেক ধরনের সবজি রয়েছে। তিনি বলেন, ‘প্রথম দিকে টব, মাটি ও সার সংগ্রহ করতে একটু ঝামেলা হয়েছে। তবে এখন ঠিকঠাক ফল পাওয়াতে ভালো লাগছে। রান্নাতে তাজা উপকরণের কারণে স্বাদও বাড়ে অনেক গুনে।’

শবনম রহমানের মতো, আপনিও রান্না ঘরের জানালার পাশে বা বারান্দায় বা ছাদেই তৈরি করেত পারেন কিচেন গার্ডেন। তবে এ ধরনের গার্ডেন তৈরির সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। চলুন জেনে নেই কিভাবে এই বাগান করবেন।

জায়গা নির্বাচন: কিচেন গার্ডেনের প্রথম ধাপ জায়গা নির্বাচন। ঠিকঠাক জায়গা না পেলে, আপনার সব কষ্ট বৃথা যেতে পারে। তাই সবার আগে কিচেন গার্ডেন করতে সঠিক জায়গা বাছুন। এই সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

  • গাছের বৃদ্ধির জন্য সরাসরি সূর্যের আলো প্রয়োজন। তাই এমন জায়গা বেছে নিন যেখানে অন্তত ৬-৮ ঘণ্টা সূর্যের আলো পড়বে।
  • মাটিতে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পানি জমলে গাছের শিকড় পচে যেতে পারে।
  • আপনার জায়গার উপর নির্ভর করে আপনি কেমন বাগান করবেন। ছোট্ট বারান্দা বা জানালার পাশেও কিচেন গার্ডেন করা যায়।

পাত্র ও মাটি নির্বাচন: জায়গা ঠিক হলে আপনাকে দেখতে হবে, কেমন পাত্রে গাছ লাগাবেন। বাড়িতে থাকা পুরনো বালতি, প্লাস্টিকের বাক্স বা টবেও কিচেন গার্ডেন করতে পারেন। তবে ভালো মানের মাটি বেছে নিতে হবে এ ধরনের বাগানের জন্য। যদি বাড়িতে কম্পোস্ট তৈরি করেন, তাহলে তা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বীজ বা চারা বেছে নিন: সহজে জন্মে এমন সব সবজি বেছে নিতে পারেন। শুরুতে ধনেপাতা, পুদিনা, কারিপাতা, টমেটো, শসা, লাউ ইত্যাদি সহজে জন্মানো সবজি বেছে নিতে পারেন। কোন সবজি কোন ঋতুতে ভালো হয়, সেটা জেনে নিন। সেই অনুসারে বাগান তৈরি করতে পারেন। পাত্রের মাটিতে ছোট ছোট গর্ত করে বীজ বা চারা রোপণ করুন। আর নিয়মিত পানি দিন। খেয়াল রাখবেন, মাটি যেন শুকিয়ে না যায়।

শুধু বীজ বপন বা চারা লাগালেই কাজ শেষ নয়। এটা শুরু মাত্র। গাছের গোঁড়ায় নির্দিষ্ট সময় পর পর সার দিন। গাছের আশেপাশে আগাছা হলে তা তুলে ফেলুন। যদি পোকা-মাকড়ের আক্রমণ হয়, তাহলে প্রাকৃতিক উপায়ে তা দূর করার চেষ্টা করুন।

কিছু টিপস

  • আপনার পরিবারের সবাই যে সবজি খায়, সেগুলোই চাষ করার চেষ্টা করুন।
  • কিচেন গার্ডেন সম্পর্কে বিভিন্ন বই পড়ুন বা অনলাইনে তথ্য সংগ্রহ করুন।
  • সবজি গাছ বড় হতে সময় লাগে। ধৈর্য ধরে যত্ন নিলে ভাল ফল পাবেন।
  • রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চাষ করার চেষ্টা করুন।
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর