ঘরের শোভা বাড়াবে সাকুলেন্ট, যেভাবে যত্ন নেবেন

বাড়ির কোণে টবে রাখা সবুজ পাতাগুলো যেন শুধু গাছ নয়, মন ভালো রাখারও ওষুধ। তবে একটু অবহেলায় এসব সাকুলেন্ট গাছ যখন শুকিয়ে যেতে থাকে, তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ঠিকমতো যত্ন নিচ্ছি?

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

আসলে সাকুলেন্ট গাছ যেমন দেখতে সুন্দর, তেমনি সংবেদনশীল। পানি একটু কম হলেই কুঁকড়ে যায়, আর বেশি হলে পচে যায় গোড়া। কিন্তু চিন্তার কিছু নেই। একটু সচেতন হলেই আপনি বুঝতে পারবেন, আপনার ছোট্ট সবুজ বন্ধুটি ঠিক আছে কি না। তাই এদের দরকার বাড়িতে যত্ন।

সাকুলেন্টের নিচের দিকের পাতাগুলো শুকিয়ে গেলে অনেকেই ভাবেন, গাছটা বুঝি মরে যাচ্ছে। আসলে না, গাছ বড় হলে নিচের পুরোনো পাতাগুলো ঝরে পড়ে। এটাই স্বাভাবিক। তবে পাতাগুলো যদি একের পর এক শুকিয়ে যায়, বুঝবেন পানি কম পড়েছে। পাতাগুলো রুক্ষ, হালকা এবং কুঁচকে গেলে তাকে একটু ভালোভাবে পানি দিন।

ঘরের এক কোণে সাজিয়ে রাখলে দারুণ লাগে দেখতে। ছবি: ফ্রিপিক

সাকুলেন্ট গাছের গায়ে হাত বুলিয়ে যত্ন নেওয়া গেলেও, অতিরিক্ত পানি দেওয়া মানেই বিপদ ডেকে আনা। যদি দেখেন পাতা নরম হয়ে গেছে, হালকা হলদেটে ভাব এসেছে, তাহলে বুঝতে হবে আপনি গাছটিকে একটু বেশিই ভালোবেসে ফেলেছেন। বিশেষ করে ‘ডনকিস টেইল’ জাতীয় সাকুলেন্ট অতিরিক্ত পানিতে পচে যেতে পারে।

যদি পচন ধরে, তবে সেই অংশ কাটতে হবে। সাবধানে স্টেমের পচা অংশ কেটে, গাছটিকে ৩-৫ দিন শুকিয়ে রেখে তারপর নতুন টব ও মাটিতে রোপণ করুন।

ব্যস্ত জীবনে কার পক্ষে আর মনে রাখা সম্ভব, গাছটিকে শেষ কবে পানি দিয়েছিলেন? তাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন গাছের যত্নে অ্যাপ। সেখানে গাছের নাম, ছবি, পানি দেওয়ার তারিখ, এমনকি পুনঃরোপণ, পোকা-মাকড়—সব নোট করে রাখা যায়।

সব সাকুলেন্ট গাছ আবার কম পানিতে সহ্য করতে পারে না। কিছু কিছু গাছ যেমন সেনেশিও হাওয়ার্থিই, একটু বেশি পানি না পেলে পাতা শুকিয়ে যায়।

আপনি যদি দেখেন পাতাগুলো কুঁচকে যাচ্ছে, রং হারিয়ে ফেলছে—তাহলে বুঝবেন, এখন পানি দেওয়ার সময় হয়েছে। তবে একেবারে গোড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। এমন পাত্র ব্যবহার করুন যেটার নিচে ছিদ্র আছে, যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে।

সাকুলেন্ট গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, তেমনি নিজের একটা ছন্দে থাকতে ভালোবাসে। তাই-

  • অযথা নাড়াচাড়া করবেন না।
  • পানি দিন বুঝে শুনে।
  • শুকনো পাতা সরিয়ে ফেলুন।
  • মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন।
  • আলোর ব্যবস্থা ঠিক রাখুন।

একটু সচেতনতা, একটু ভালোবাসা আর সময়মতো পানি, এই তিনে মিললেই সাকুলেন্ট আবার টসটসে পাতায় জেগে উঠবে। সবুজ তার ডালে ডালে জানিয়ে দেবে, সে ভালো আছে। আর আপনি? একটু গাছের পাশে দাঁড়িয়ে দেখুন, আপনিও ভালো থাকছেন কি না।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর