মাইক্রোওয়েভ ঝকঝকে রাখবেন যেভাবে

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

ঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস এখন মাইক্রোওয়েভ। গরম খাবার থেকে শুরু করে সহজ রান্না, এই যন্ত্র ছাড়া যেন দিন চলে না। কিন্তু একবার খেয়াল করে দেখেছেন কি, ভেতরে জমে থাকা চিটচিটে দাগ, গন্ধ বা পোড়া খাবারের অংশ ঠিক কবে পরিষ্কার করেছিলেন?

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিষ্কার না করলে শুধু দুর্গন্ধ নয়, কমে যেতে পারে মাইক্রোওয়েভের কার্যক্ষমতাও। তাই বরং একদিন সময় বের করে একবারে ঝকঝকে করে তুলুন প্রিয় যন্ত্রটি।

কতবার পরিষ্কার করবেন?

  • মাসে অন্তত একবার ভেতরটা ভালোভাবে পরিষ্কার করুন।
  • বাইরে প্রতিদিন কিচেন কাউন্টার পরিষ্কারের সময় একটু মুছে নিতে পারেন।
  • খাবার ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই মুছুন, না হলে সেটা শুকিয়ে জেদি দাগে পরিণত হতে পারে।
  • যন্ত্র থেকে পচা গন্ধ এলে আর দেরি নয়, সেই দিনই দিন।

লাগবে যেসব জিনিস

  • সাদা ভিনেগার বা লেবুর রস
  • পানি
  • স্প্রে বোতল
  • মাইক্রোওয়েভ-সেফ বাটি বা মগ
  • মাইক্রোফাইবার কাপড় বা নরম স্ক্রাবার
  • স্পঞ্জ
  • গ্রিজ কাটার ডিশ সোপ
  • অল-পারপাস ক্লিনার
  • বেকিং সোডা (ঐচ্ছিক)
  • এসেনশিয়াল অয়েল (ঐচ্ছিক)
  • টুথপিক বা কাঠি
  • ওভেন মিটস বা পটহোল্ডার

পরিষ্কার করার কৌশল

  • একটি স্প্রে বোতলে পানি ও সাদা ভিনেগার সমান পরিমাণে মিশিয়ে নিন। মাইক্রোওয়েভের ভেতরে যেসব জায়গায় দাগ বা খাবার লেগে আছে, সেখানে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন।
  • একটি মাইক্রোওয়েভ-সেফ পাত্রে ২ কাপ পানি, ২ টেবিলচামচ ভিনেগার বা লেবুর রস দিন। চাইলে ১–২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। এটি মাইক্রোওয়েভে ৩ মিনিট চালিয়ে দিন। এরপর দরজা না খুলে আরও ১৫ মিনিট অপেক্ষা করুন—ভেতরে তৈরি হওয়া বাষ্প দাগ ও গন্ধ নরম করবে।
  • ওভেন মিটস পরে গরম পাত্রটা বের করে ফেলুন। এরপর ভেতরের দেয়াল, ছাদ ও দরজার ভেতর দিক নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন। জেদি দাগ থাকলে সামান্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
  • যন্ত্রের ভেতরের গোল ঘূর্ণনকারী অংশটি আলাদা করে গরম পানিতে সাবান দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে আবার বসিয়ে দিন।
  • মাইক্রোওয়েভের বাহিরের অংশও কম গুরুত্বপূর্ণ নয়। অল‑পারপাস ক্লিনার একটি কাপড়ে স্প্রে করে মুছে নিন। বিশেষ করে নিয়ন্ত্রণ বোতাম, পাশ ও ওপরের দিকটায় যত্ন নিন। স্টেইনলেস স্টিল হলে দানার দিক মেনে মুছতে হবে, না হলে দাগ বসে যেতে পারে।
  • আপনার মডেল যদি রেঞ্জের ওপর থাকে, তাহলে ফিল্টারও থাকতে পারে। সেটি খুলে গরম সাবান পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। খুব ময়লা হলে ১/৪ কাপ বেকিং সোডা দিন। এরপর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে শুকিয়ে লাগিয়ে দিন।

দীর্ঘসময় পরিষ্কার রাখতে চাইলে

  • খাবার গরম করার সময় কভার ব্যবহার করুন।
  • সবসময় মাইক্রোওয়েভ-সেফ পাত্রে খাবার রাখুন।
  • খাবার বেশি গরম করবেন না, সময় ও পাওয়ার নিয়ন্ত্রণে রাখুন।
  • নিয়মিত ছোট স্পিল পরিষ্কার করলে বড় পরিষ্কারের ঝামেলা কমে যায়।

মাইক্রোওয়েভ পরিষ্কার রাখলে শুধু যন্ত্রের আয়ু বাড়ে না, আপনিও থাকেন জীবাণুমুক্ত। তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে ধাপগুলো অনুসরণ করুন। পুরোটা করতে সময় লাগবে বড়জোর ৩০ মিনিট। আজই ট্রাই করে দেখুন, নিজের রান্নাঘরের প্রশংসা না পেয়ে পারবেন না!

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর