আপনার প্রিয় মানুষটিই কি সঠিক জীবনসঙ্গী? বুঝে নিন এই ৫ উপায়ে

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম

একটা সুন্দর জীবনের জন্য সঠিক মানুষটিকে খুঁজে পাওয়ার বিকল্প নেই। কিন্তু কোথায় মিলবে সেই মানুষের সন্ধান? এমন প্রশ্ন ঘুরপাক খায় অবিবাহিতদের মনে। অনেকে তো ভালোবাসার মতো একজনকে খুঁজে পেতেই জীবনের অনেকটা বছর পার হয়ে যায়। এমনটি আপনাকে হয়তো করতেই হবে না। শুধু মনের মতো একজনকে খুঁজে পেতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

সময়ের গুরুত্ব দিতে হবে
আপনি যাঁকে জীবনসঙ্গী বানানোর কথা ভাবছেন, তিনি আপনাকে ঠিক কতটা সময় দেন? আপনার জন্য কি কয়েক ঘণ্টা সময় তিনি ব্যয় করেন?  যদি আপনার উত্তর হয় ‘না’। তবে এই সম্পর্ক নিয়ে একটুখানি ভাবতে হবে। কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসই হল সময়। তিনি যদি আপনাকে সময়ই না দেন, তবে প্রতি পদে পদে সমস্যা হবে। 

কতটুকু সম্মানের চোখে দেখেন
তিনি আপনাকে নিয়ে বন্ধুবান্ধবদের সামনে কি যখন তখন হাসি-তামাশা করেন? তাহলে কোনোভাবেই তাঁকে ভরসা করা যায় না। আপনাকে অবশ্যই নতুন করে চিন্তা করতে হবে। আপনি এমন একজনের সন্ধান করুন, আপনাকে সম্মান করবেন ভালোবাসবেন। সেই মানুষটি হতে পারে আপনার প্রকৃত জীবনসঙ্গী।

আপনার গুরুত্ব কতটা, জানুন
তাঁর জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটা, সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। তা না হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি একাকীত্ব বোধ করবেন। যেমন আপনি যখন তাঁকে পাশে চাইছেন, ঠিক তখন তিনি ব্যস্ত বন্ধুদের নিয়ে। সেটা নিশ্চয় আপনার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই না!

ভালো-মন্দের বিচার করতে হবে
জীবন চলার পথে সবকিছু ঠিক রাখতে একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি। আ সেই মানুষটির মধ্যে যদি ভালোমন্দের বিচার-বোধ না থাকে, তবে তিনি কীভাবে ভালো বন্ধু হয়ে উঠবেন? তাই এমন মানুষের সন্ধান করুন, যিনি ভালো-মন্দের বিচার করতে পটু। কারণ তিনি আপনার প্রকৃত বন্ধু হবেন।

ভালোবাসি, শুধু একটা শব্দ নয়
‘ভালোবাসি’ বললেই সব প্রকাশ হয় না। তার জন্য একে অপরকে বোঝাটাও জরুরি। যিনি আপনাকে ভালোবাসি বলছেন, তাঁর কাজে কি আপনি কোনো প্রতিফলন দেখতে পারছেন? উত্তর যদি হয় ‘হ্যা’, তাহলে তো কথাই নেই। আর ‘না’ হলে এখানেই ফুলস্টপ দিন।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর