বায়না করলেই চকলেট নয়!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

শিশুরা চকলেটের জন্য বায়না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব সময় তাতে ‘হ্যাঁ’ বললেই মুশকিল। ইচ্ছা না থাকলেও, এমন পরিস্থিতিতে পড়েন অনেক বাবা-মা। কীভাবে সামলাবেন, জেনে নিন।

বাড়ির এই ছোট সদস্যদের চকলেট সব সময় প্রিয়। সন্তানের কান্না থামাতে অনেক বাবা-মা চকলেট দিয়ে ভোলানোর চেষ্টা করেন। ধীরে ধীরে এই ছোট্ট চকলেট পরিণত হয় আসক্তিতে। চকলেট না পেলে সারা বাড়ি যেন সে মাথায় তুলে নেয়। আপনি কি জানেন সন্তানকে ঠিক কোন বয়স থেকে চকলেট দেওয়া উচিত? আর বেশি চকলেট খেলেই বা কী হতে পারে?

চকলেট খাওয়ার ক্ষতি
এতে চিনির মাত্রা থাকে অনেক বেশি। তাই চকলেটে শিশুর দাঁত ক্ষয় হতে পারে। এই দিকে চকলেটে সুগার, ফ্যাট এবং অতিরিক্ত ক্যালোরিও থাকে। প্রতিদিন চকলেট খেলে বাড়তে পারে সন্তানের ওজন। ফলে শৈশবকালীন স্থূলতায় ভুগতে পারে সে। শিশুর দেহে কোলেস্টেরল বা ডায়াবিটিসের মতো কঠিন ব্যাধির দেখা দিতে পারে। অন্যদিকে চকলেটে ক্যাফেইন থাকে, যা ঘুম কমিয়ে দেয়।

কোন বয়স থেকে চকলেট দেবেন?
এমনিতে দু’বছর বয়সের পর থেকেই সন্তানকে চকলেট দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বেশকিছু দিকে খেয়াল রাখতে হবে। যেমন, গলায় আটকে যায় এমন চকলেট দিবেন না। আবার বেশি স্লিপারি চকলেটও দেওয়া যাবে না। সন্তানকে দিতে পারেন চকলেট বার। এক্ষেত্রে ভেতরে বিস্কুট এবং বাইরে চকলেটের প্রলেপ আছে, এমন হলে বেশি ভালো। তাহলে তাঁদের মধ্যে চিবিয়ে খাওয়ার অভ্যাস জন্মাবে।

খেয়াল রাখুন এ দিকেও
ছোট্ট সোনামণিকে মাঝে মধ্যে দু’একটা চকলেট দিতেই পারেন। তবে বাবা-মায়েদের নিশ্চিত করতে হবে, দাঁতে যেন তার অবশিষ্টাংশ লেগে না থাকে। তা না হলে, দাঁতের ক্ষতি হতে পারে। তাই চকলেট খাওয়ার পরই তাকে পানি খাওয়াতে পারেন। প্রয়োজনে দাঁত ব্রাশ করিয়ে দিন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর