আপনার সব কথাই উড়িয়ে দেন প্রিয়জন, কী করবেন?

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়াও যেমন ঠিক নয়, ঠিক তেমনি সব বিষয় উড়িয়ে দেওয়াও যাবে না। এই দুটি বিষয়ই ব্যক্তিত্বের দুর্বলতার দিকে ইঙ্গিত করে। তবে কিছু মানুষ এই বিষয় বুঝতেই পারেন না। তাই তাঁরা অবলীলায় সব কিছু উড়িয়ে দেন। কোনো বিষয় নিয়েই সিরিয়াস থাকেন না। আপনার প্রিয় মানুষটি যদি এমন হয়, তবে কী করবেন?

দায়িত্ব চাপিয়ে দিন
এ ধরনের মানুষ কখনও নিজে কোনো দায়িত্ব নিতে চান না। এই কারণে তাঁর মধ্যে কোনো বিষয় নিয়ে সিরিয়াসও থাকে না। তাই এখন থেকে চেষ্টা করুণ তাঁর উপর কিছু বিষয়ের দায়িত্ব দিতে। তাহলে দেখবেন ধীরে ধীরে ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে। কোন বিষয়টি আসলেই সিরিয়াস, সেটি বুঝতে পারবেন। আপনার কথারও গুরুত্ব দেবেন তিনি।

সবসময় সিরিয়াসনেস নয়
জীবনটাকে যতটা পারা যায় সহজ করুন। সবসময় সিরিয়াস হয়ে কথা না বলাই ভালো। মাঝে মাঝে তাঁর সঙ্গে একটু হাসিঠাট্টাও করুন। তা না হলে, দেখবেন এক সময় সে আপনার কোনো কথাই শুনছে না। সব কথাকেই টেকেন ফর গ্র্যান্টেড করে নেবেন। তাই এখন থেকে সবসময় মুখ গম্ভীর করে রাখবেন না। আর সিরিয়াস কথা যত কম বলা যায়, ততোই ভালো। কিছুটা সময় হাসিঠাট্টা করুন। বলতে পারেন দুজনের ভালোবাসার কথাও।

তাঁকে সিদ্ধান্ত নিতে দিন
প্রিয়জন যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কি আপনি আগবাড়িয়ে সেটি সমাধান করতে যান? যদি আপনার উত্তর হয় ‘হ্যাঁ’, তবে এখন থেকে এই কাজটি আর করবেন না। কারণ, আপনার এই কার্যকলাপই তাঁকে সিরিয়াস হতে দিচ্ছে না। বরং তিনি আপনার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছেন। তাই সময় নষ্ট না করে তাঁর সমস্যায় মাথা গলাবেন না। বরং তাঁকেই সমাধান করতে দিন। এতেই তাঁর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন।

কমিয়ে দিন কথা
চেষ্টা করার পরও যদি সে না শোনেন, তবে তাঁর সঙ্গে বেশি কথা বলবেন না। তিনি বলতে এলেও চুপ থাকুন। এতেই দেখবেন তাঁর কাছে আপনার রাগের বার্তা যাবে। এরপর তিনি চেষ্টা করবেন কিছু বিষয় নিয়ে সিরিয়াস থাকার। এটাই আপনার জয়। তবে এটি আগে করতে যাবেন না। তাহলে হিতে বিপরীত হতে পারে।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর