সম্পর্কে ঘুণ ধরেছে কিনা কীভাবে বুঝবেন? জানুন সমাধানও

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:১৯ পিএম

জীবনে চলার পথে অনেক সমস্যা আসে। সেগুলো সমাধান করেই এগিয়ে চলতে হয়। তার জন্য স্বামী-স্ত্রী দুজনকেই ভূমিকা রাখতে হয় সমানভাবে। তা না হলে সম্পর্ক তো খারাপ হবেই। অনেক সময় কেউ কেউ বুঝতেই পারে না যে, তাদের সম্পর্ক তিক্ততার পথে হাঁটছে। তাই অনেক সময় সেই সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে পড়ে। যা আগে জানলে হয়তো আপনি কথা বলেই ঠিক করে ফেলতে পারতেন। তাই সম্পর্কে যে ঘুণ ধরেছে, তা বোঝা জরুরি। কীভাবে বুঝবেন তা উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

সেখানে বলছে, সম্পর্কের শুরুর দিনগুলো সবার কাছেই বেশ বেশ সুন্দর হয়। যা অনেকটা রূপকথার মতো। ভালোলাগা বা ভালোবাসায় থাকে এক অন্যরকম আবেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই যেন বদলাতে থাকে। চেনা সঙ্গীও যেন হয়ে ওঠেন বড্ড অচেনা। হারাতে থাকে ভরসা-বিশ্বাসের জায়গা। এমন পরিস্থিতি তৈরি হয় যে, সম্পর্ক একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

এই জায়গা একদিনে তৈরি হয়নি। সম্পর্কে যে ঘুণ ধরছে, তা বুঝতে পারবেন বেশ আগে থেকেই। একটু খেয়াল করলেই একটা একটা করে ইঙ্গিত পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রেও এমনটাই হচ্ছে না তো? কীভাবে বুঝবেন? যেনে নিন লক্ষণগুলো, আর এখনই হন সতর্ক। সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলে ভেঙে দিন তার মনের ভুল। দীর্ঘ করুণ জীবন চলার পথ।

কথায় কথায় ঝামেলা বাঁধে
একে অপরকে ইদানীং পছন্দই করেন না। কথায় কথায় ঝামেলা বাঁধে নিজেদের মধ্যে। একে অপরের কথাও যেন শুনতেই চান না। ঝগড়া মেটানোর ইচ্ছেও যেন কারো নেই? এমন হলে সতর্ক হন। ব্রেকআপ হওয়ার আগে প্রায় প্রতিটি সম্পর্কেই এমন হয়। তাই আগে ভাগেই বিষয়টি মিটিয়ে ফেলুন। ঝগড়া হলেও, একজন অন্যজনের কথা শুনুন। সে কি চাচ্ছেন বোঝার চেষ্টা করুন। যদি বিষয়টি মেটাতে না পারেন, তবে সেই সমস্যা নিয়ে কথাই বলার দরকার নেই। দেখবেন কিছুদিন পর এমনিতেই ভুলে গিয়েছে। সঙ্গীর সঙ্গে প্রয়োজনে মুখোমুখি কথা বলুন। তাতেই আপনারা ভালো থাকবেন।

সঙ্গীর মধ্যে অদৃশ্য প্রাচীর
অনেক সময় দুজনের মধ্যে অদৃশ্য প্রাচীর তৈরি হয়ে যায়। এটি বোঝা খুব সহজ। যেমন ধরুন, আপনি আপনার সঙ্গীকে কোনো কথা বলার আগে বারবার ভাবছেন বা তাঁর কোনো বিষয়ে দুঃখ প্রকাশ করতে গেলেও ভাবতে হচ্ছে। এমন লক্ষণ থাকলে আপনাকে সতর্ক হতে হবে। তাই দুজনে হাতে হাত রেখে সম্পর্কটা ট্র্যাকে ফেরান।

সঙ্গীর গুরুত্ব কতটুকু, ভাবুন
সবার কাছেই বিশেষ মানুষদের জন্য আলাদা এক গুরুত্ব থাকে। সেই তালিকায় আপনার সঙ্গীর অবস্থান কোথায়, সেটি কি একবারও ভেবেছেন? যদি না ভেবে থাকেন, তবে এখনই বুঝে নিন। কোনোভাবেই সঙ্গীকে অবহেলা করবেন না, তাঁর সমস্যা থাকলে কথা বলে ঠিক করে নিন।

ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কি?
সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সবারই কম বেশি চিন্তা থাকে। আজ এই সম্পর্কটি যেই স্থানে আছে, পাঁচ বছর পর সেখানে থাকবে না। তাই ভবিষ্যৎ নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। কিন্তু কোনো যুগল যদি ভবিষ্যৎ নিয়ে আর ভাবেন না, তখন সেটি সত্যিই চিন্তার! আপনার সম্পর্কেও কি এমন কিছু হচ্ছে? তাহলে একটু চিন্তা-ভাবনা করুন। দুজনে মিলে সমস্যা সমাধান করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সবকিছু নিশ্চয় ঠিক হয়ে যাবে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর