আন্তর্জাতিক পুরুষ দিবস

কোন রাশির পুরুষেরা কেমন চরিত্রের অধিকারী?

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের টমাস ওস্টারের হাত ধরে সর্বপ্রথম দিনটি পালন করা হয়। অবশ্য সে বছর ফেব্রুয়ারিতে দিবসটি পালিত হয়। এরপর ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের অধ্যাপক জেরোম তিলক সিংয়ের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে দিন ধার্য হয় ১৯ নভেম্বর।

আপনার প্রিয় মানুষটি কোন রাশির অধিকারী এবং চারিত্রিক বৈশিষ্ট্য কেমন জেনে নিন। মাস এবং দিন অনুসারে রাশি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার মধ্যে রয়েছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। বিভিন্ন রাশির পুরুষরা কে ঠিক কেমন, তা জেনে নিতে পারেন খুব সহজে।

মেষ রাশি: ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল ধরা হয় মেষ রাশি। এই রাশির ব্যক্তিরা সাধারণত উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। তারা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পান না এবং সবসময় নতুন কিছু করার জন্য উৎসাহী থাকেন।

বৃষ রাশি: সাধারণ ২০ এপ্রিল থেকে ২০ মে হয় বৃষ রাশি। বৃষ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত ধৈর্যশীল, বিশ্বাসযোগ্য, সংযমী এবং স্থির হয়ে থাকেন। তারা জীবনের সুখ-দুঃখ সবই ধৈর্য্যের সাথে মেনে নিতে পারেন। তাঁদের খুব বেশি হই-হুল্লোড় পছন্দ নয়। সেই সঙ্গে পার্টনারের সঙ্গে নিরিবিলি শান্তিতে সারা জীবন থাকতে চান।

মিথুন রাশি: ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান, কৌতূহলী, যোগাযোগ প্রিয় এবং বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। তারা নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন। সেই সঙ্গে সবসময় থাকে নতুন কিছু জানার আগ্রহ। ২১ মে থেকে ২০ জুনের মধ্যে জন্মগ্রহণকারীরা এই রাশির ধারক। তাঁরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন।

কর্কট রাশি: সাধারণত তাঁরা আবেগপ্রবণ, সংবেদনশীল, কল্পনাপ্রবণ ও পরিবার প্রিয় হয়ে থাকেন। নিজেদের পরিবার ও বন্ধুদের ব্যপারে তাঁরা খুব যত্নশীল হয়ে থাকেন। তবে তাঁদের কাছে সব সময় পরিবারের গুরুত্ব সবার আগে। এক কথায় তাঁরা সংসারী। যাদের জন্ম ২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে তাঁরা এই রাশির ধারক।

রাশি দেখে বুঝতে পারবেন সে কতটা মিশুক। ছবি: ফ্রিপিক

সিংহ রাশি: নাম শুনলেই বোঝা যায় তারা অনেক সাহসী। সিংহ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্বদানে সক্ষম, উদার এবং আকর্ষণীয় হয়ে থাকেন। তারা সবসময় স্পটলাইটে থাকতে পছন্দ করেন এবং তাদের কাজের জন্য প্রশংসা পেতে চান। সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এঁদের। সিংহ রাশির সাধারণ তারিখ হল ২৩ জুলাই থেকে ২২ আগস্ট।

কন্যা রাশি: কন্যা রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত বিশ্লেষণাত্মক, পরিচ্ছন্ন, পরিশ্রমী এবং পরিপূর্ণতাবাদী হয়ে থাকেন। তারা সবকিছু নিখুঁত করতে চান এবং বিস্তারিত বিষয়ে খুব মনোযোগ দেন। কন্যা রাশির পুরুষরা ভদ্র, দয়ালু ও অমায়িক প্রকৃতির মানুষ। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এঁরা। তাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতেই পারেন।

তুলা রাশি: সাধারণত তাঁরা সামাজিক, ন্যায়পরায়ণ, সুন্দরতাবোধী এবং সম্পর্ক গড়তে পারদর্শী হয়ে থাকেন। এঁদের ব্যবহার ও কথাবার্তা খুবই ভালো। শান্ত প্রকৃতির তুলার পুরুষরা সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নেন। তবে তারা কিন্তু অন্যের উপর অনেক বেশি নির্ভরশীল হতে পারেন। তুলা রাশির সাধারণ তারিখ হল ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর।

বৃশ্চিক রাশি: এই রাশির ব্যক্তিরা সাধারণত রহস্যময়, আবেগপ্রবণ, দৃঢ়প্রতিজ্ঞ এবং গভীরভাবে অনুভূতিপ্রবণ হয়ে থাকেন। তাঁরা জীবনের প্রতিটি দিকে তীব্রতা নিয়ে অবতীর্ণ হন। তাঁদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন। বৃশ্চিক রাশির পুরুষরা কিছুটা রহস্যময় প্রকৃতির। নিজেদের মনের কথা সহজে এঁরা অন্য কারোর কাছে প্রকাশ করেন না। এঁরা মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী। ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর বৃশ্চিক রাশির জাতক।

ধনু রাশি: এই রাশির পুরুষরা দারুণ অ্যাডভেঞ্চার প্রিয়। এঁরা বাঁধা-ধরা গণ্ডীর মধ্যে জীবন কাটাতে পারেন না। নানা জায়গা ঘুরে বেড়াতে এঁরা ভালোবাসেন। তাঁরা সবসময় আশাবাদী থাকলেও ধৈর্যও খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেন। ধনু রাশির সাধারণ তারিখ হল ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর।

মকর রাশি: সব কাজ গুছিয়ে করতে ভালোবাসেন মকর রাশির পুরুষরা। এঁরা নিজেদের শক্তি ও দুর্বলতা খুব ভালো করে জানেন। বিপদেও মাথা ঠান্ডা রাখেন মকর রাশির পুরুষরা। ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তারা মকর রাশির ধারক। এঁরা জীবনে সফল হতে অনেক কঠোর পরিশ্রম করেন। তবে তাঁরা কাউকে বিশ্বাস করে না। তাঁরা একা একা থাকতেও পছন্দ করেন।

কুম্ভ রাশি: অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন কুম্ভ রাশির পুরুষরা। এঁরা স্বাধীন ও খোলা মনের মানুষ। পার্টনারের প্রতি তাঁর বেশ যত্নশীল। শারীরিক সৌন্দর্যের থেকে এঁদের বুদ্ধির ঝলক বেশি থাকে। কখনো কখনো তাঁরা বিদ্রোহী হয়ে উঠতে পারেন। ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি যাদের জন্ম তারা এই রাশির জাতক।

মীন রাশি: প্রেমিক হিসেবে দুর্দান্ত মীন রাশির পুরুষরা। মীন রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত স্বপ্নদর্শী, সহানুভূতিশীল এবং আধ্যাত্মিক হয়ে থাকেন। তারা অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারে এবং সাহায্য করতে চায়। জন্ম যদি ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ হয়ে থাকে, তবে তার মীন রাশি।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর