যেভাবে শিক্ষক-অভিভাবক মিলে শেখার পথকে সুগম করবেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম

শিক্ষক এবং অভিভাবকের সক্রিয় সম্পৃক্ততা একজন শিক্ষার্থীর একাডেমিক সফলতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রেরণা এবং আত্মসম্মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নিয়ে থাকে। কেননা শিক্ষক এবং অভিভাবকরা যখন এক সাথে কাজ করেন, তখন তা শিক্ষার্থীর জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে, যা তাদের শেখার পথকে সুদৃঢ় করে।

শিক্ষকদের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় হলো কীভাবে অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রাখতে পারে। শিক্ষক ও অভিভাবক উভয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা বাড়ানো, শেখার ইচ্ছাকে অনুপ্রাণিত করা এবং অত্যধিক কঠোর না হওয়া। 

নিম্নোক্ত কিছু সহজ ও কার্যকরী কৌশল অবলম্বন করে শিক্ষক ও অভিভাবক উভয়ই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।

ইতিবাচক শিক্ষার পরিবেশ

একটি শান্তিপূর্ণ মনোরম ঘরোয়া পরিবেশ হতে পারে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে চাওয়ার চাবিকাঠি। গল্পের বই, ধাঁধাঁর মতো মজার শিক্ষণীয় মাধ্যমে ছাত্রদের পড়ার চাপ কমিয়ে সঠিক ভারসাম্য বজায় রাখা সম্ভব।

উন্মুক্ত যোগাযোগ

অভিভাবকেরা তাদের সন্তানদের অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে স্কুল সম্পর্কে উৎসাহিত করতে পারেন। ‘তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ?’ তার পরিবর্তে জিজ্ঞাসা করা যেতে পারে, ‘আজকে কি মজার জিনিস শিখলে?' এটি শিক্ষার্থীদের দেখায় যে তাদের শিক্ষার প্রতি অভিভাবকেরা আগ্রহী, যা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ এবং সফলতা সম্পর্কে কথা বলতে সাহস দেয়।  

স্বনির্ভরতা শেখানো 

শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা, দক্ষতা এবং বিচক্ষণতা তৈরি করতে অভিভাবকদের কিছু টিপস দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী হোমওয়ার্ক নিয়ে সমস্যায় পড়ে, তবে সরাসরি উত্তর বলার পরিবর্তে তাদের সাথে খোলামেলা বিষয়ভিত্তিক আলোচনা করা যেতে পারে। এই পদ্ধতিটি সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং তাদেরকে নিজস্ব শেখার দায়িত্ব নিতে সাহায্য করে।

শিক্ষক-অভিভাবক মিটিং

শিক্ষকদের উচিত অভিভাবকদের স্কুল ইভেন্ট এবং প্যারেন্ট-টিচার মিটিংয়ে যোগদানের গুরুত্ব বোঝানো। কারণ এসব মিটিংয়ে অভিভাবকরা তাদের সন্তানের অগ্রগতি এবং সহপাঠক্রমিক কার্যক্রমে ভালো করছে কিনা তা বুঝে নিতে সক্ষম হবেন। তাছাড়া শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফলোআপ ও পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতি নিশ্চিত করতে সাহায্য করতে পারেন।

প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া

শিক্ষক এবং অভিভাবক শিক্ষার্থীর প্রচেষ্টা এবং ফলাফল উভয়কেই স্বীকৃতির মাধ্যমে উৎসাহ দিতে পারেন, যা শিক্ষার্থীদের মধ্যে আরো ভালো করার ইচ্ছা জাগাবে । 

অন্যান্য কার্যকলাপকে উৎসাহিত করুন

শিক্ষকরা অভিভাবকদের পরামর্শ দিতে পারেন যে, শিক্ষার্থীদের স্কুলের কাজের পাশাপাশি তাদের শখ, খেলাধুলা এবং সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা খুবই প্রয়োজনীয়। এই কার্জকলাপগুলো শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, দলগত কাজে আগ্রহী এবং ভারসাম্যপূর্ণ উপায়ে বেড়ে উঠতে দেয়। 

শিক্ষক এবং অভিভাবক সম্পৃক্ততা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেয়। যখন শিক্ষকরা স্কুলে গাইড করেন এবং অভিভাবকরা বাড়িতে তাদের সহায়তা করেন তখন তা শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক অনুকূল এবং সংগঠিত পরিবেশ তৈরি হয়। এই টিমওয়ার্ক শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব নিতে শেখায়। তাদের কৌতূহলী করে এবং নতুন কিছু অর্জনের সুযোগ করে দেয়। শিক্ষক এবং অভিভাবক উভয়ের মনে রাখতে হবে যে ফলাফলের পরিবর্তে শেখার প্রক্রিয়ার উপর মনোনিবেশ করলে তা শিশুদের জীবনব্যাপী শিক্ষার জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করে। 

লেখক: ট্রেনিং ম্যানেজমেন্ট প্রফেশনাল, প্রোগ্রাম লিডার, স্কুলস প্রোগ্রাম, স্পিড 

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
সামাজিক মাধ্যমের এই সময়ে তারকা, ইনফ্লুয়েন্সার বা পডকাস্ট হোস্টদের অনেক সময় খুব কাছের মানুষ মনে হয়। প্রতিদিনের ভ্লগ, ইনস্টাগ্রাম স্টোরি বা লাইভ ভিডিওতে তাদের জীবনের নানা মুহূর্ত দেখা যায়। এতে ধীরে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর