শুরুতে কেন সুস্থ সম্পর্ককে অনেক সময় ‘একঘেয়ে’ মনে হয়?

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে আমরা অনেক সময় ভুল করে একঘেয়েমি ভাবি। 

ধরুন, অনেক ভাঙা সম্পর্কের পর এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো। যিনি পরিষ্কারভাবে কথা বলেন, ফোন করলে ধরেন, আপনার খোঁজ নেন এবং গুরুত্বপূর্ণ দিনগুলোও মনে রাখেন। সবকিছু ঠিকঠাক হলেও আপনার মনে হতে পারে, কিছু যেন কম আছে।

এমন অনুভূতি খুব অস্বাভাবিক নয়। আগে যদি অস্থির বা আবেগে ভরা সম্পর্কের অভিজ্ঞতা থাকে, তাহলে শান্ত একটি সম্পর্কের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। যেটিকে আমরা একঘেয়েমি ভাবছি, অনেক সময় সেটি আসলে নিরাপদ ভালোবাসার সঙ্গে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া।

উত্তেজনার অভ্যাস

অনেকেই মনে করেন, ভালোবাসা মানেই তীব্র আবেগ, বড় ঝগড়া বা নাটকীয় মুহূর্ত। এমন পরিস্থিতিতে মানুষের মনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। তাই যখন সম্পর্ক শান্ত ও স্থির হয়। তখন সেই উত্তেজনা না থাকায় অনেকের কাছে সেটি ফাঁকা মনে হতে পারে।

শান্ত পরিবেশ নতুন লাগে

যদি দীর্ঘদিন ঝামেলাপূর্ণ সম্পর্কে থাকেন, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে সেই তীব্র পরিবেশের সঙ্গেই অভ্যস্ত হয়ে যায়। পরে যখন সম্পর্ক শান্ত ও স্থির হয়। তখন সেই শান্তি অচেনা মনে হতে পারে। কিন্তু বাস্তবে তখন আপনি আগের মতো মানসিক চাপে নেই।

অযথা নাটক নেই

ঝামেলাপূর্ণ সম্পর্কে অনেক সময়ই মানুষ ভুল বোঝাবুঝি মেটানো বা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত থাকে। এতে সম্পর্কটি অনেক সময় ‘উত্তেজনাপূর্ণ’ বলে মনে হয়। কিন্তু সুস্থ সম্পর্কে সমস্যা হলে সাধারণত খোলামেলা কথা বলেই সমাধান করা যায়।

সময়ের সঙ্গে সম্পর্ক গভীর হয়

সত্যিকারের সুস্থ সম্পর্ক ধীরে ধীরে শক্ত হয়। সময়ের সঙ্গে তৈরি হয় বিশ্বাস, বোঝাপড়া ও বন্ধুত্ব। শুরুতে যে শান্ত পরিবেশটিকে একঘেয়ে মনে হতে পারে, পরে সেটিই হয়ে ওঠে স্বস্তি ও নিরাপত্তার জায়গা।

আসলে সুস্থ ভালোবাসা খুব নাটকীয় হয় না, বরং শান্ত ও স্থির হয়। শুরুতে তা একটু অচেনা লাগতে পারে। কিন্তু সময়ের সঙ্গে এই শান্ত সম্পর্কই অনেক সময় সবচেয়ে গভীর ও স্থায়ী হয়ে ওঠে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর