অর্ধেকের বেশি বাবা-মা এখন সন্তানকে বই পড়ে শোনাতে চান না

আপডেট : ০২ মে ২০২৫, ১০:০৯ এএম

এক সময় শিশুর ঘুমের আগে বই পড়ে শোনানো ছিল বাবা-মায়ের প্রিয় কাজ। এখন সেই অভ্যাস অনেকটাই হারিয়ে যাচ্ছে। এক জরিপে দেখা গেছে, ১৩ বছরের কম বয়সী সন্তানের প্রতি অর্ধেকের বেশি বাবা-মা মনে করেন না যে, পড়ে শোনানো মজার কোনো কাজ। ফলে ছোটদের মধ্যেও পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।

বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান নিলসেনআইকিউ সহযোগিতায় এই জরিপ করেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা হারপারকলিন্স। তারা বলছে, শিশুরা এখন বই পড়াকে মজা নয়, শুধু পড়াশোনাই মনে করছে। যার পেছনে অনেকটাই দায়ী অভিভাবকরাই।

জরিপ বলছে, ৫ থেকে ১৩ বছর বয়সী অনেক শিশু পড়াকে আর আনন্দের কিছু মনে করে না। তাদের প্রায় এক-তৃতীয়াংশ মনে করে, পড়া মানে পড়াশোনা। এই চিন্তা শিশুদের বই থেকে দূরে ঠেলে দিচ্ছে।

বাড়িতে বই পড়ে শোনানো কমে যাওয়াও এর বড় কারণ। এখন মাত্র ৪১ শতাংশ বাবা-মা তাদের ৪ বছরের কম বয়সী সন্তানদের নিয়মিত পড়ে শোনান। অথচ ২০১২ সালে এই হার ছিল ৬৪ শতাংশ, মানে এক দশকে প্রায় অর্ধেক কমে গেছে।

ছেলে শিশুরা আরও বেশি বঞ্চিত

জরিপে দেখা গেছে, ০ থেকে ২ বছর বয়সী ছেলে শিশুরা মেয়েদের তুলনায় অনেক কম গল্প শুনছে। ছেলেদের মাত্র ২৯ শতাংশ প্রায় প্রতিদিন গল্প শুনছে, যেখানে মেয়েদের ক্ষেত্রে এই হার ৪৪ শতাংশ। এমনকি ২২ শতাংশ ছেলে শিশুকে একেবারেই গল্প পড়ে শোনানো হয় না।

স্কুলেও পড়া শোনানো কমে গেছে

শুধু বাড়িতেই নয়, স্কুলেও গল্প শোনানোর সুযোগ কমছে। ২০২৪ সালে মাত্র ২৪ শতাংশ শিশু প্রতিদিন স্কুলে গল্প শুনেছে, যা ২০২৩ সালে ছিল ২৯ শতাংশ। শিক্ষকদের কাছ থেকেও শিশুরা আগের মতো গল্প শুনছে না।

গল্প শোনালে শিশুরা নিজেরাও পড়তে শেখে

হারপারকলিন্স চিলড্রেন’স বুকসের পরিচালক অ্যালিসন ডেভিড বলছেন, ‘শিশুদের যেকোনো কিছু পড়ে শোনালে তারা পড়াকে উপভোগ করতে শেখে। যেসব শিশু প্রতিদিন গল্প বা যেকোনো কিছু পড়া শোনে, তারা নিজেরাই পড়তে আগ্রহী হয়। এই সংখ্যা দাড়াই সাপ্তাহিক পড়া বা গল্প শোনা শিশুদের চেয়ে তিন গুণ বেশি।’

তিনি আরও বলেন, ‘এখনকার অনেক শিশু এমন ঘরে বড় হচ্ছে, যেখানে পড়ার কোনো আনন্দ নেই। তাই পড়া তাদের কাছে আনন্দের বিষয় নয়, বরং পরীক্ষার চাপের মতো মনে হচ্ছে।’

এর পেছনে কারণ কী?

এই সমস্যা বেশি দেখা যায় তরুণ বাবা-মায়েদের মধ্যে, যাদের বলা হয় ‘জেনারেশন জেড’। এই প্রজন্মের অনেকেই নিজেরাও পড়া পছন্দ করেন না। জরিপে দেখা গেছে, এদের ২৮ শতাংশ পড়াকে শুধু শেখার বিষয় হিসেবে দেখে, মজার কিছু নয়। আবার অনেকেই বইয়ের চেয়ে মোবাইল বা টিভির দিকে বেশি মনোযোগী।

তথ্যসূত্র: ফরচুন

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর