বাড়ছে সম্পর্কে টানাপোড়েন, দূর হবে ১৫ মিনিটে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

ব্যস্ততা, চাপ বা সময়ের অভাব যেন আধুনিক জীবনের অংশ হয়ে উঠেছে। অফিসের সময়সীমা, মিটিং, বাড়ির কাজ, দায়িত্ব, সব মিলিয়ে দিন শেষে নিজের জন্য সময় থাকেই না। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সম্পর্ক। প্রতিশ্রুতি, ভালোবাসা, খেয়াল রাখা, সব ঠিকই আছে। কিন্তু সময় না দিলে সম্পর্কে দূরত্ব তৈরি হতেই পারে। কাছের মানুষটি তখন ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হয়।

সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ‘আমি তোমায় ভালোবাসি’ বলাই যথেষ্ট নয়। মনে রাখতে হবে, ভালোবাসা একটি চর্চা, যা নিয়মিত সময় ও যত্ন চাই। তাই কাজের ব্যস্ততার মাঝেও যদি মনে হয় সম্পর্ক আগের মতো রইল না, কথায় কথায় ভুল বোঝাবুঝি হচ্ছে, যোগাযোগ কমে গেছে। তাহলে কাজে আসতে পারে জনপ্রিয় ’১৫ মিনিট রুল’।

১৫ মিনিট রুল কী?

নামের মতোই, প্রতিদিন মাত্র ১৫ মিনিট সঙ্গীর জন্য আলাদা করে রাখা। এই ১৫ মিনিটে ফোন নয়, ল্যাপটপ নয়, টিভি নয়। শুধু থাকবে আপনাদের দু’জনের কথা, হাসি, আলাপ বা নীরবতাও। এই অল্প সময়ই আপনাদের সম্পর্ককে এনে দিতে পারে নতুন এক শক্তি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কমপক্ষে ১৫ মিনিট মানসম্পন্ন সময় একসঙ্গে কাটালে দম্পতিদের মধ্যে দূরত্ব কমে। সেই সাথে দূর হয় ভুল বোঝাবুঝি। সম্পর্ক হয় আরও গভীর।

কীভাবে কাজে লাগাবেন ১৫ মিনিট রুল?

প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ঠিক করুন

সকালবেলা চায়ের আড্ডা, বিকেলবেলা ছাদে হাঁটাহাঁটি বা রাতে ঘুমানোর আগে, যেকোনো সময় বেছে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, সেটা যেন হয় নিয়মিত। এই সময়টুকু শুধুই সঙ্গীর জন্য বরাদ্দ রাখবেন।

ফোন সাইলেন্টে রাখুন: ১৫ মিনিটের এই সময়ের মধ্যে ফোন কাছে আনবেন না। চাইলে সাইলেন্ট মুডেও রাখতে পারেন। এটাই সবচেয়ে বড় শর্ত। সোশ্যাল মিডিয়া, কল, নোটিফিকেশন, কিছুই নয়। এই সময়টুকুই আপনাদের সম্পর্কে দেবে ‘বুস্টার ডোজ’।

কথা বলুন মন খুলে: দিনের ক্লান্তি, ভালো লাগা-মন্দ লাগা, কাজের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা, কী বলছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এই কথোপকথনটি যেন আন্তরিক হয়। চাইলে অতীতের মজার স্মৃতিও মনে করতে পারেন। তবে খেয়াল রাখবে কথা যেন এক কেন্দ্রিক না হয়। এমন কথা বলুন যেগুলোতে আপনার সঙ্গী বিরক্ত হবে না, অথবা তার আগ্রহ আছে।

কখনও নীরব থাকাটাও ভালো: সব সময় যে কথা বলতেই হবে, এমন কোনো নিয়ম নেই। কখনও একসঙ্গে চা খেতে খেতে নিঃশব্দে সময় কাটানোও সম্পর্ককে শক্তিশালী করে।

সপ্তাহে একদিন ‘স্পেশাল ১৫ মিনিট’ রাখুন: এই দিনে সঙ্গীকে ছোট কোনো চমক দিতে পারেন। নোট লিখে রাখা, পছন্দের খাবার, একটি ছোট ফুল বা সামান্য কেয়ার। এসব ছোট জিনিস সম্পর্কের বড় পরিবর্তন আনে।

১৫ মিনিট রুল কি আসলেই কাজ করে?

মনোবিজ্ঞানীরা বলছেন, সঙ্গীর সঙ্গে নিয়মিত মানসম্পন্ন সময় কাটালে শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ে। যা সম্পর্ককে আরও নিরাপদ, ঘনিষ্ঠ ও স্থিতিশীল করে তোলে। ব্যস্ততার ভিড়ে ১ ঘণ্টা দেওয়া কঠিন হলেও ১৫ মিনিট সবার পক্ষেই সম্ভব। আর এই ১৫ মিনিটই সম্পর্কের দৃশ্যপট বদলে দিতে পারে।

কাজ, স্বপ্ন বা দায়িত্ব, সবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই মানুষটিকে সময় দেওয়া। যে আপনার সঙ্গেই হাঁটেন জীবনের পথে। সময়ের অভাব নয়, ইচ্ছার অভাবই আজ অনেক সম্পর্ক ভাঙার কারণ।

দিনের মাত্র ১৫ মিনিট আলাদা করে রাখুন। দেখবেন, ছোট এই চর্চাই কত সহজে আপনার সম্পর্ককে নতুন মোড় এনে দেয়। আরও কাছে, আরও কোমল, আরও দৃঢ়।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর