কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন?

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। এই ঈদে পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, ঝাউবন আর নীল জলরাশির মোহনীয় দৃশ্য এখানকার প্রধান আকর্ষণ। পর্যটকদের জন্য কক্সবাজারে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও রিসোর্ট। চলুন জেনে নেওয়া যাক কক্সবাজারের তেমনই কয়েকটি হোটেল ও রিসোর্ট সম্পর্কে।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা

ইনানী সৈকতে অবস্থিত ৫০ বিঘা আয়তনের এই রিসোর্টে রয়েছে ৪৯৩টি আধুনিক রুম। অতিথিদের জন্য রয়েছে সুইমিং পুল, স্পা, ব্যাডমিন্টন কোর্ট, থ্রিডি মুভি থিয়েটার, জিম ও চিলড্রেনস প্লেগ্রাউন্ড। রিসোর্টের অন্যতম আকর্ষণ প্যারাগ্লাইডিং, ডেড সি ফিশিং ও স্পিডবোট রাইড।

সায়মন বিচ রিসোর্ট

কলাতলীর মেরিন ড্রাইভ রোডে অবস্থিত এই বিলাসবহুল রিসোর্টের অধিকাংশ রুম থেকেই সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে ২২৮টি রুম, যার মধ্যে ১৭৬টি সি-ভিউ। সুইমিং পুল, রেস্তোরাঁ এবং ৭০০ জন ধারণক্ষমতাসম্পন্ন কনভেনশন হল এখানকার অন্যতম সুবিধা।

মারমেইড বিচ রিসোর্ট

শহরের কোলাহল থেকে দূরে, পাতচর এলাকায় অবস্থিত এই রিসোর্ট। কাঠ ও বাঁশের তৈরি কটেজ, ভিলা ও স্যুটের মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায়। হিমছড়ির সূর্যাস্ত দেখা, সাইকেল রাইড ও প্যারাসাইক্লিং এর বিশেষ আকর্ষণ।

ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট

কলাতলী সৈকতের পাশেই অবস্থিত এই রিসোর্টে রয়েছে ২৯৬টি রুম, সুইমিং পুল, জাকুজি, রুফটপ ক্যাফে ও মাল্টিকুইজিন রেস্তোরাঁ। সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগের জন্য এটি আদর্শ।

লং বিচ হোটেল

কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেলে রয়েছে ইনডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার ও স্পা। মধুচন্দ্রিমা, পারিবারিক বা কর্পোরেট সফরের জন্য এটি একটি আদর্শ জায়গা।

নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট

মেরিন ড্রাইভ রোডে অবস্থিত এই রিসোর্টের প্রতিটি রুমেই রয়েছে ব্যালকনি ও লিভিং স্পেস। ইনফিনিটি রুফটপ সুইমিং পুল এখানকার অন্যতম প্রধান আকর্ষণ।

হোটেল সিগাল

সুগন্ধা পয়েন্টে অবস্থিত এই হোটেলের নিজস্ব প্রাইভেট বিচ রয়েছে। ১৮২টি রুম ও স্যুট নিয়ে গঠিত এই হোটেলে রয়েছে আধুনিক রেস্তোরাঁ, স্পা, ফিটনেস সেন্টার ও কিডস প্লে-জোন।

প্রাসাদ প্যারাডাইস

মূল হোটেলের পাশাপাশি এখানে রয়েছে ৪০টি কটেজ ও ১০টি গার্ডেন বাংলো। সুইমিং পুল, রেস্তোরাঁ ও কনফারেন্স হলসহ এটি একটি চমৎকার অবকাশ কেন্দ্র।

হোটেল দ্য কক্স টুডে

প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানানসই স্থাপত্যশৈলী নিয়ে তৈরি এই হোটেলে রয়েছে থাই স্পা, সুইমিং পুল ও বুফে রেস্তোরাঁ। আধুনিক সব সুযোগ-সুবিধা এটিকে করে তুলেছে আকর্ষণীয়।

কক্সবাজারে থাকার জন্য বিভিন্ন মানের বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে। আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন সেরা ঠিকানা। সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক ভ্রমণের জন্য এসব হোটেল ও রিসোর্ট আপনার অভিজ্ঞতাকে আরও মনে রাখার মতো করে তুলবে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ঢাকায় প্রতি বছর হারিয়ে যাচ্ছে প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন...
গত কয়েক মাসে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের ঘুম উড়িয়ে দিয়েছিল একটি মাত্র নাম—মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চাঁদা না পেয়ে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে অফিস ভাঙচুর ও লুটপাট—সবই...
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর