কক্সবাজার বেড়াতে যাবেন, কোথায় কী খাবেন?

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

কক্সবাজারে গিয়ে মন ভরে সৈকতের সৌন্দর্য উপভোগ করবেন, আর সুস্বাদু খাবার খাবেন না, তা কি হয়? কিন্তু পাঁচতারকা হোটেল বা বিলাসবহুল রেস্তোরাঁয় খেতে গেলে খরচও হয় বেশ। তাই কম খরচে ভালো খাবারের খোঁজে থাকেন অনেকেই। কক্সবাজারে এমন বেশ কিছু রেস্তোরাঁ আছে, যেখানে সাধ্যের মধ্যে সুস্বাদু খাবার পাওয়া যায়।

শালিক: ডলফিন মোড়ে অবস্থিত এই রেস্তোরাঁ সুলভ মূল্যে দেশি ও সামুদ্রিক খাবারের জন্য পরিচিত। সকালের নাস্তায় মাত্র ২০০ টাকায় পাওয়া যায় পরোটা, ডিম, গরুর কলিজা কিংবা চিকেন। দুপুরে ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যেই পাওয়া যায় ভাত, ভর্তার প্ল্যাটার, দেশি মুরগি বা গরুর মাংসের কালো ভুনা। সামুদ্রিক খাবারের মধ্যে লইট্টা, কাঁচকি, কোরাল, সুরমার মতো মাছ পাওয়া যায় তুলনামূলক কম দামে।

হোটেলগুলোতে কম টাকায় খেতে চাইলে নিতে পারেন ভর্তা প্যাকেজ। ছবি: সংগৃহীত

আল-গণি: দেশি খাবারের জন্য পুলিশ স্টেশন রোডের আল-গণি হতে পারে দারুণ একটি জায়গা। মাত্র ৫০০ টাকায় এখানে পাওয়া যায় ভাত, ডাল, সবজি, মুরগি বা গরুর মাংস। খাসির কালো ভুনা, হাঁসের মাংস, মেজবানী গরু, এমনকি কবুতরের মাংসও আছে মেন্যুতে। মাছপ্রেমীদের জন্য ইলিশ, কোরাল, রুপচাঁদা, চিংড়ি, লইট্টাসহ বিভিন্ন সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে।

পউষী: ডলফিন মোড়ে অবস্থিত এই রেস্তোরাঁ কম খরচে মানসম্মত খাবারের জন্য বেশ জনপ্রিয়। ১৫০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায় নাস্তা, দুপুর ও রাতের খাবার। নাস্তার প্যাকেজে থাকে পরোটা, ডালভাজি, অমলেট ও চা। দুপুরে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায় ভাত, ডাল, মাছ বা মাংসের সঙ্গে নানা রকম ভর্তা। চিকেন ও বিফ বারবিকিউও পাওয়া যায় এখানে।

ঝাউবন: সায়মান রোডের ঝাউবন রেস্তোরাঁর নাম শুনলেই অনেকে মনে করেন লইট্টা ফ্রাই ও কোরাল মাছের কারি। আর এখানকার সবজি মিক্সও বেশ জনপ্রিয়। মাত্র ৫০০ টাকার মধ্যেই পাওয়া যায় ভাত, ডাল, মাছ বা মাংসের সঙ্গে ভর্তার বাহার—ছুরি শুঁটকি, লইট্টা শুঁটকি, কোরাল, চিংড়ি, কলার মোচা।

পালংকি: ইনানী বিচের কাছে অবস্থিত পালংকি রেস্তোরাঁয় মাত্র ৬০০ টাকায় পাওয়া যায় বাঙালি, ভারতীয়, থাই, পশ্চিমা ও ইতালীয় খাবার। এখানে খাবারের নামও বেশ মজার—আট পদের ভর্তার নাম ‘অষ্টভুজা’, ছোট মাছের চচ্চড়ির নাম ‘যদি কিছু মনে না করেন’। সন্ধ্যার মেন্যুতে থাকে ডাল মাখনি, পালক পনির, বিফ আচারি, চিকেন গ্রিল, লবস্টার ও কাবাব। ৫০০ টাকায় পাওয়া যায় গ্রীলড সি-ফুড প্ল্যাটার, যেখানে থাকে চিংড়ি, স্কুইড, কাকড়া, রুপচাঁদা ও কোরালের গ্রিল।

পালংকিতে রয়েছে মজার সব মাছের আইটেম। ছবি: সংগৃহীত

শৈবাল: সৈকতের কাছেই অবস্থিত শৈবাল রেস্তোরাঁ। ৪০০-৫০০ টাকার মধ্যেই পাওয়া যায় চিংড়ি, কোরাল, লইট্টা, কাঁকড়া সহ বিভিন্ন সামুদ্রিক খাবার। যারা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চান, তারা এখানে তন্দুরি ফিশ বা গ্রিলড লবস্টারও অর্ডার করতে পারেন।

কম খরচে ভালো খাবার খেতে চাইলে কক্সবাজারের এসব রেস্তোরাঁ হতে পারে আদর্শ গন্তব্য। আপনি যদি সামুদ্রিক খাবারের স্বাদ নিতে চান কিংবা দেশি মেন্যু পছন্দ করেন। তবে বাজেটের মধ্যেই এখানে মনের মতো খাবার পাওয়া যাবে। এছাড়াও অনেক রেস্তোরা রয়েছে যেখানে পেতে পারেন মজার সব খাবার।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর