ভ্রমণের জন্য কতটা প্রস্তুত দুবাই?

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় শহর দুবাই দীর্ঘদিন ধরেই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। আধুনিক স্থাপনা, সমুদ্রসৈকত, বিলাসবহুল শপিংমল এবং রাতের জীবনের জন্য শহরটি বিশ্বজুড়ে পরিচিত। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও বিমান চলাচলে কিছু বিঘ্নের কারণে পর্যটন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুবাই ভ্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে সাময়িক বিঘ্ন দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ফ্লাইট কমিয়ে দেওয়া হয়। এখন ধীরে ধীরে সীমিত আকারে ফ্লাইট চালু হচ্ছে এবং যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনার কারণে কিছু দেশ অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। এতে পর্যটকদের একটি অংশ আপাতত ভ্রমণ পরিকল্পনা স্থগিত রেখেছেন। বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে সাময়িক প্রভাব পড়তে পারে।

তবে অন্যদিকে দুবাইয়ের পর্যটন খাত এখনো শক্ত অবস্থানে রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শহরটিতে প্রায় ১ কোটি ৯৫ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় বেশি। শহরের হোটেল, পর্যটনকেন্দ্র ও শপিংমলগুলো এখনো পর্যটকদের জন্য খোলা রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

দুবাইয়ের পর্যটন কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, দুবাই এখনো ভ্রমণের জন্য প্রস্তুত থাকলেও বর্তমান পরিস্থিতিতে ভ্রমণের আগে ফ্লাইট, নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারি নির্দেশনা সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

দুবাই ভ্রমণে মিস করবেন না যেসব অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এই শহকে অনেকেই বলেন ‘সোনার শহর’। আধুনিক স্থাপনা, বিলাসবহুল জীবনযাপন এবং পর্যটকদের জন্য নানা আয়োজনের কারণে সারা বছরই এখানে ভিড় করেন ভ্রমণপ্রেমীরা। সমুদ্রসৈকত থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাজার। সব মিলিয়ে পর্যটকদের জন্য নানা অভিজ্ঞতা সাজিয়ে রেখেছে শহরটি।

সূর্যাস্ত উপভোগ বুর্জ আল আরব বিচে

দুবাইয়ের সমুদ্রসৈকতগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা বুর্জ আল আরব বিচ। পরিষ্কার-পরিচ্ছন্ন এই সৈকতে সূর্যাস্তের দৃশ্য অনেক পর্যটকের কাছে বিশেষ আকর্ষণ। এখান থেকে দূরে বিখ্যাত বুর্জ আল আরবের দৃশ্যও দেখা যায়।

সোনার বাজারে কেনাকাটা

দুবাইয়ের পুরোনো ও জনপ্রিয় বাজারগুলোর একটি দুবাই গোল্ড সুক। এখানে সোনা ও নানা ধরনের গয়নার দোকান সারি সারি সাজানো। গয়নার নকশা ও কারুকাজ দেখার জন্য অনেক পর্যটকই এই বাজারে ঘুরতে যান।

দুবাই মেরিনার রাতের জীবন

দুবাইয়ের রাতের জীবনও পর্যটকদের জন্য বড় আকর্ষণ। বিশেষ করে দুবাই মেরিনা এলাকায় সন্ধ্যার পর ভিন্ন এক পরিবেশ তৈরি হয়। আলোকিত উঁচু ভবন, রেস্তোরাঁ, ক্লাব ও ইয়ট পার্টি। সব মিলিয়ে এখানে রাতের বিনোদনের নানা আয়োজন রয়েছে।

দুবাই ক্রিকে নৌভ্রমণ

শহরের পুরোনো ঐতিহ্যের একটি অংশ দুবাই ক্রিক। এখানে কাঠের ছোট নৌকা বা ‘আবরা’তে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এই নৌভ্রমণে শহরের পুরোনো অংশ এবং আশপাশের বাজারগুলোর দৃশ্য কাছ থেকে দেখা যায়।

স্থানীয় খাবারের স্বাদ

দুবাই ভ্রমণে স্থানীয় খাবারও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সুগন্ধি মসলা ও সমৃদ্ধ স্বাদের জন্য এমিরাতি কুইজিন পরিচিত। বিশেষ করে মাংসের বিভিন্ন পদ অনেকের কাছেই আকর্ষণীয়।

সব মিলিয়ে আধুনিক স্থাপনা, সমুদ্রসৈকত, ঐতিহ্যবাহী বাজার এবং বৈচিত্র্যময় খাবারের কারণে দুবাই এখনো বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। তাই অনেক ভ্রমণপ্রেমীর তালিকায় শহরটি রয়েছে পছন্দের গন্তব্য হিসেবে।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর