মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন আজ রোববার সকালে ভারতের দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যান সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের নেতারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
 
এতে বলা হয়, রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা জি-২০ জোটভুক্ত দেশ এবং অন্যান্য দেশ ও সংস্থার নেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাদের খাদি শাল পরিয়ে দেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্য নেতাদের সঙ্গে নিয়ে ফুলের তোড়া দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। 

গত শুক্রবার ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তাঁর। পরের দিন শনিবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে জি২০ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। সে সময় বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সরকারপ্রধান।

মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর