ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অধিকার কারো নেই: ইসি আনিছুর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ রোববার বেলা ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসি মো. আনিছুর রহমান বলেন, ‘ভোটে অংশগ্রহণ না করা ও ভোট না দেওয়া এই আইনগত অধিকার সবারই আছে। তবে ভোটদানে অংশগ্রহণ ও বাধা দেওয়া এটা বড় ধরনের অপরাধ। ভোটকেন্দ্রে কাউকে যেতে বাধা দেওয়ার অধিকার আইনে কাউকে দেওয়া হয়নি। এ ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের দিন যদি কোথাও লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে আমরা ভোটগ্রহণ বন্ধ করে দেব। যখন আমরা আবার পরিবেশ ঠিক করতে পারি পুনরায় ভোটগ্রহণ চলবে।’

কমিশনের কাছে সব প্রার্থীই সমান জানিয়ে ইসি আরও বলেন, ‘হেভিওয়েট আর লাইটওয়েট প্রার্থী বলতে আমাদের কাছে কেউ নাই।’ 

আনিছুর রহমান আরও বলেন, ‘প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মাঠে থাকতে হবে যার যার অবস্থান নিয়ে। নির্বাচনের ১৩ দিন আগে সশস্ত্র বাহিনী মাঠে কাজ করবে। এজন্যই এত আগে তারা মাঠে থাকবে যাতে করে আমরা সুষ্ঠু একটা ভোট জাতিকে উপহার দিতে পারি।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। এসময় সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ২৯ জন প্রতিদন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর