মঙ্গলবার থেকে মিলবে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট 

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পিএম

ঈদযাত্রা সামনে রেখে আগামী মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এবারও বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ৫ এপ্রিল থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করছে। আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো তেকে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে অগ্রিম টিকেট কেনা যাবে। 

বিভিন্ন রুটে বাস চলাচলের জন্য নির্দিষ্ট ডিপোর তালিকাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, 
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুট।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুট; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া রুট;  জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে; রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া রুট; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুট এবং গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুট। 

এছাড়া যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুট; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা রুট; কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে সিলেট, সুনামগঞ্জ রুট এবং নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে স্বরুপকাঠি, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুট। 

সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর রুট; দিনাজপুর বাস ডিপো ঢাকা- দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো রংপুর, বরিশাল, ময়মনসিংহ রুটে; বগুড়া বাস ডিপো যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, পিরোজপুর রুট; খুলনা বাস ডিপো রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো রংপুর, বরিশাল, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো ঢাকা, চিলমারি, পাটগাতি রুটে এবং বরিশাল বাস ডিপো ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীদের সেবা প্রদান করবে। 

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর