মানবাধিকার ও গণমাধ্যমের লড়াই একই সূত্রে গাঁথা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৮:২১ পিএম

মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার সুরক্ষা একে অপরের পরিপূরক। মুক্ত সাংবাদিকতা ছাড়া যেমন মানবাধিকার প্রতিষ্ঠা অসম্ভব, ঠিক তেমনি সুরক্ষিত মানবাধিকার ছাড়া স্বাধীন সাংবাদিকতা চিন্তা করা যায় না। তাই মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই এবং গণমাধ্যমের স্বাধীনতার লড়াই একই সূত্রে গাঁথা।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় এ সব কথা তুলে ধরা হয়। জাতীয় মানবাধিকার কমিশন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিপ্রেক্ষিত–এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। 

সভায় ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে উত্থাপিত মূল প্রবন্ধের শুরুতে গাজার যুদ্ধে নিহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে। তা কিন্তু গণমাধ্যম থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাই আমাদের যেকোনো সংবাদের জন্য গণমাধ্যমের ওপর নির্ভর করতে হয়। এ দেশে পুলিশও অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের কাজ করে। তবে সবাই এ কাজ করে না। পুলিশ পরিচয়ে কাউকে তুলে নিয়ে গেলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ করি। পুলিশ সদস্যরা শাস্তির আওতায় এসেছে, এমন ঘটনাও আছে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে সৈয়দ বোরহান কবীর বলেন, ‘১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই সার্বজনীন ঘোষণাপত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় ৩০টি ধারা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১৯ ধারায় বলা হয়েছে— ‘‘প্রত্যেক মানুষের মতামত পোষণ এবং মতামত প্রকাশের অধিকার রয়েছে। অবাধে মতামত পোষণ এবং রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যেকোনো মাধ্যমের মারফত ভাব এবং তথ্য জ্ঞাপন, গ্রহণ এবং সন্ধানের স্বাধীনতা এ অধিকারে অন্তর্ভুক্ত।” কাজেই প্রত্যেক গণমাধ্যমকর্মী একই সঙ্গে একজন মানবাধিকার রক্ষকও বটে। পাশাপাশি নিপীড়িত প্রত্যেক সাংবাদিক একজন মানবাধিকার যোদ্ধা।’

সভায় বক্তরা জানান, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে জাতীয় মানবাধিকার কমিশন ২৮২টি অভিযোগ পেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এ সব অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩০টি অভিযোগ, চলমান রয়েছে ১২৯টি আর প্রক্রিয়াধীন রয়েছে ২৩টি। এ ছাড়া ভুয়া মানবাধিকার সংগঠন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম নিয়ে অনেক ভুয়া সংগঠন মানবাধিকার লঙ্ঘনের বিচার করার নামে প্রতারণা করছে। সারা বিশ্ব আজ মানবাধিকার সংকটে। মানবতার ঘাতকরাই আজ বিশ্বে ক্ষমতাবান হয়ে উঠেছে। মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যম একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বে যে দেশে মানবাধিকার পরিস্থিতি যত খারাপ, সেই দেশে গণমাধ্যম তত শৃঙ্খলিত। যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা বেশি, সেখানে গণমাধ্যম তত সংকুচিত। মানবাধিকার পরিস্থিতে একটি দেশ যত নাজুক, সেই দেশে গণমাধ্যম ততটাই ঝুঁকিতে। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব সেবাষ্টিন রেমা। জাতীয় মানবাধিকার বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন কমিশনের পরিচালক কাজী আরফান আশিক। সম্মানিত অতিথি হিসেবে রাখেন ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীতে ‘আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা, নারী শিশু ও...
ভারতকে বাদ দিয়ে গঙ্গা ব্যারাজ হলে সফলতার চেয়ে জটিলতার শঙ্কা বেশি নদী গবেষকদের। নদী অববাহিকায় ভারত, চীন ও নেপালকে নিয়ে যৌথ পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন তারা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  এদিকে, পদত্যাগের পর একইদিন জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক...
গণতন্ত্রের মধ্যে সমালোচনা থাকবে, কিন্তু তা হতে হবে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল...
বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট...
২৪ ঘণ্টায় ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৫৭৮ জনে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮...
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) অভিযানে একই আমদানিকারকের দুটি পৃথক এয়ারওয়ে বিলের (এডব্লিওবি) চালানে বিপুল পরিমাণ ল্যাপটপ,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর