মির্জা ফখরুলের ছেড়ে আসা আসনে বদলাচ্ছে ভোটের সমীকরণ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৪৯ এএম

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়েছেন ঠাকুরগাঁও–১ আসন। তাই শূন্য ঘোষিত এই আসনের উপনির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ।

আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা।অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের শুন্যতার সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষরা চান আসনটির দখল।

রাষ্ট্রপতি হয়ে পদ ছেড়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতেই নতুন করে আলোচনায় আসনটি।

দীর্ঘদিন এই আসনের রাজনীতিতে প্রভাব ছিল বিএনপি মহাসচিবের। এবার তাঁর অনুপস্থিতিতে কাকে প্রার্থী করবে দল, সেদিকেই নজর স্থানীয় রাজনীতিকদের।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে দল থেকে প্রার্থী ঠিক করা হবে। দল থেকে যিনি মনোনীত হবেন, দল তার জন্যই কাজ করবে।

আগের নির্বাচনে বিএনপির কাছে হারলেও এবার সুযোগ খুঁজছে প্রতিপক্ষরা। বিশেষ করে মির্জা ফখরুল ইসলামের মত রাজনীতিকের শুন্যতায় নতুন সমীকরণের সম্ভাবনা দেখছেন কেউ কেউ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষিদ সদস্য দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় তিনি উপস্থাপন করেছিলেন এটিই তার শেষ নির্বাচন। শেষবারের জন্য তিনি জনগণের কাছে ভোট চেয়েছিলেন, এটার সিম্প্যাথি তখন কাজ করেছে। আমার বিশ্বাস সেটা আমি বা যাবে মনোনয়ন পাবে সে পাবে।

সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যেই হতে হবে শুন্য আসনে নির্বাচন। তফসিল ঘোষনার পর ৩০ দিনেই শেষ হবে পুরো কার্যক্রম।

নির্বাচন বিশ্লেষক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটা বাধ্যবাধকতা। এখন তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচন হবে।

আসনটিতে শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে তফসিল ও মনোনয়ন পর্যন্ত। 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে দল...
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতাবিরোধী অপরাধ মামলায় এবার বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সাবেক...
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই একে ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক ও...
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পর গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ...
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন।
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি।
লোডিং...

এলাকার খবর