বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত বছর বাণিজ্যে সামান্য কমতি থাকলেও এ বছর মস্কো-দিল্লি বাণিজ্য ফের বেড়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় স্থিতিশীল সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হলেও বাণিজ্যের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা দূর করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।
আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগেই বৈঠকটি অনুষ্ঠিত হলো।



