সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম

সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ মঙ্গলবার মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আহসানুল ইসলাম বলেন, সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে। তবে সয়াবিন তেলের পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশন কাজ করছে। সমন্বয় করে যৌক্তিক দামে মূল্য নির্ধারণ করবে সরকার।

১৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেকোনো পণ্যের দাম নির্ধারণে সরকার ব্যবসায়ীদের পক্ষে না বরং সাধারণ মানুষের কথা ভেবেই নির্ধারণ করবে।

আহসানুল ইসলাম বলেন, সরকার দু-এক মাসের মধ্যে টিসিবির দোকানগুলোকে স্থায়ী দোকান করার পরিকল্পনা করছে। এর মধ্যে তালিকাও হালনাগাদ করা হবে। 

এর আগে গতকাল সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন মিল মালিকেরা। তেলের দাম বাড়াতে বাণিজ্যসচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয় ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম প্রস্তাব করা হয় ১৩২ টাকা।

রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ এপ্রিল। মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকেরা।

এদিকে ট্যারিফ কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভোজ্যতেলে ভ্যাট ছাড় সুবিধা অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর