ড্রিমলাইনারে ক্রটির অভিযোগ, যা বলছে বেবিচক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৪ পিএম

মার্কিন নির্মাতা বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে নিরাপত্তা ত্রুটির অভিযোগ খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের আকাশ পথের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান এম মফিদুর রহমান ইনডিপেনডেন্‌ট ডিজিটালকে এ কথা জানিয়েছেন। 

কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে বিভিন্ন এয়ারলাইনসের কাছে থাকা মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড করার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির একজন সাবেক প্রকৌশলী। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশলী স্যাম সালেহপর দাবি করেছেন, উৎপাদন বাড়াতে গিয়ে উড়োজাহাজগুলোর অনেকগুলো ক্রটিকে পাত্তা দেওয়া হয়নি। 

স্যাম সালেহপর বলছেন, বিভিন্ন এয়ারলাইনসের কাছে থাকা বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলো নিরাপত্তা পরীক্ষণের জন্য গ্রাউন্ডেড করা উচিত।  

সালেহপর মার্কিন টেলিভিশন এনবিসিকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, ড্রিমলাইনারের পুরো বহরের দিকে এখন নজর দেওয়া উচিত।’ 

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বোয়িং। 

২০০৩ সালে বোয়িং জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে। ২০০৪ সালের ২৬ এপ্রিল প্রকল্পটি শুরু হয়। এ সময় জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ ৫০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেয়।  ২০০৭ সালের ৮ জুলাই ৭৮৭ মডেলের প্রথম উড়োজাহাজটি প্রস্তুত হয়। মডেলটি প্রথম ফ্লাইট ছিল ২০০৯ সালের ১৫ ডিসেম্বর। তবে প্রথম ড্রিমলাইনার মডেলটি সরবরাহ করা হয় ২০১১ সালে। আর এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় একই বছরের ২৬ অক্টোবর থেকে। 

বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসের কাছে এক হাজারের বেশি ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের কাছেও এই মডেলের ৬টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে বিমান মধ্যপ্রাচ্য, ইউরোপ ও কানাডায় ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ৬টি উড়োজাহাজ রয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল
বিমানের আধুনিকায়নে ২০০৮ সালে বোয়িংকে ১০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেয় বিমান। এর মধ্যে ৪টি ছিল ড্রিমলাইনার। ২০১৮ সালে বিমান প্রথম ড্রিমলাইন বুঝে পায়। আর চতুর্থটি যুক্ত হয় পরের বছর সেপ্টেম্বরে। এরপর বিমান আরও দুটি ড্রিমলাইনার উড়োজাহাজ কিনেছে।

ড্রিমলাইনারের নিরাপত্তা ত্রুটি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘এটা যদি ম্যানুফ্যাকচারারদের কেউ বলে থাকে তাহলে অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত। অপারেটর হিসেবে বিমানের দায়িত্ব এটা তদন্ত করে দেখা। আমরাও বিমানকে বলব বিষয়টি তদন্ত করতে এবং উৎপাদকের সঙ্গে কথা বলতে। যদি সত্যিই কোনো ত্রুটি দেখা যায় তাহলে আমরা এগুলোকে সরিয়ে ফেলব।’ 

৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ নিয়ে এমনিতেই সংকটে আছে বোয়িং। গত প্রায় ৫ বছর ধরেই এই মডেলের উড়োজাহাজগুলো নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছে। এর মধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন মারা যান। সম্প্রতি একই মডেলের একটি উড়োজাহাজের দরজায় বিস্ফোরণের ঘটনা হয়। 

এই ঘটনাগুলোর কারণে এই মডেলের অনেকগুলো উড়োজাহাজকে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে বোয়িংয়ের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩১ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি থেকে সরে গেছেন প্রধান নির্বাহী ডেভ কালাহন।

ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড করার কারণে গত তিন মাসে প্রায় ২০ লাখ ডলার ক্ষতির কথা জানিয়েছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। এতে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, নতুন যুগের জন্য একটি...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে সরকার বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) উদ্যোগ...
হাজীদের বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে সরকার।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর