ঝিনাইদহ–১ আসনের উপনির্বাচন স্থগিত

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:১৮ পিএম

ঝিনাইদহ–১ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৫ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদেশে ওই আসনে আগামী ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত রাখতে বলেছে হাইকোর্ট। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–১ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই। কিন্তু ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন। 

এরই মধ্যে গত ১৬ মার্চ ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের দাবি, নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকায় তাঁকে নতুন সংসদ সদস্য ঘোষণা করতে হবে। 

জাকির হোসেনের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের জানান, আরপিও–এর ৭০ অনুচ্ছেদ অনুযায়ী করা রিটে বিবাদীর মৃত্যু হলে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে বিজয়ী ঘোষণার সুযোগ আছে। বিষয়টি আদালতে তুলে ধরে উপনির্বাচন স্থগিতের আবেদন জানান তারা। 

আগামী রোববার থেকে এই মামলার পরবর্তী শুনানি হবে।

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর