বিচারের অপেক্ষায় সাড়ে ৪৮ লাখের বেশি মামলা, বিচারক সংকট

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

বিচারের অপেক্ষায় সাড়ে ৪৮ লাখের বেশি মামলা। যা দেশে ইতিহাসের সবচেয়ে বেশি। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে জমেছে ১ লাখ ১২ হাজার। জট বাড়ছে প্রতিদিন। এতো মামলার বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র ২ হাজার ৩শ। এর মধ্যে প্রধান বিচারপতিসহ দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি আছেন মাত্র ৫ জন। 

ন্যায়বিচার নিশ্চিতে আপিল বিভাগে দ্রুত আরও ৪-৫ জন বিচারক নিয়োগের দাবি আইনজীবীদের। 

সুপ্রিমকোর্ট থেকে পাওয়া হিসাব অনুযায়ী, গত জুন পর্যন্ত দেশের আদালতে বিচারাধীন মামলা ৪৮ লাখ ৫৫ হাজার ২৪৪টি। এর মধ্যে কেবল বিচারিক আদালতেই আছে ৪১ লাখ ৪২ হাজার। হাইকোর্টে  অপেক্ষমান ৬ লাখ ৭৪ হাজার ৫০০টি মামলা। এসব মামলার বিপরীতে বিচারপতি আছেন ৯৯ জন। আর চূড়ান্ত আপিল নিস্পত্তির জন্য আপিল বিভাগের ৩৮ হাজার ৬৫১টি মামলার জন্য বিচারপতি মাত্র ৫ জন।
 
আইনজীবীরা বলছেন, বিচারক সংকটের কারণে আপিল বিভাগে নিষ্পত্তির জন্য কার্যতালিকায় আসছে ৮-৯ বছর আগের আবেদন। চূড়ান্ত আপিল নিস্পত্তি না হওয়ায় দশকের পর দশক আটকে আছে অসংখ্য আসামি।

এ বিষয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান বলেন, ‘আমার এক মক্কেল জেলখানা থেকে আমাকে টেলিফোন করে বলেছেন, আমাকে খালাস করে আমার খালাসের কাগজা কবরে ঝুলিয়ে দিয়েন। আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আজ ২২ বছর; ২০০৪ সাল থেকে ২০২৬, ২২ ধরে তারা কনডেম সেলে আছে। বিশেষ বেঞ্চ লাগবে। বিডিআর মামলার এত আসামি, এত স্বাক্ষী– এগুলো কীভাবে কী হবে আমি জানি না।’ 

জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, ৩টি আপিল বেঞ্চ করা মতো প্রয়োজনীয় বিচারপতি নিয়োগ দেয়া অতি জরুরি। স্থায়ী নিয়োগ না হলেও প্রয়োজনে অস্থায়ী নিয়োগের পরামর্শ তাদের। 

সুপ্রিম কোর্টবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্টকে আপিল ডিভিশনকে কার্যকর করার স্বার্থে, স্থবিরতা কাটানোর স্বার্থে অন্তত ৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া উচিত। তিনটা বেঞ্চ করা উচিত। বিচার বিভাগ তো রাষ্ট্রের অন্যতম অঙ্গ। এটা স্থবির হয়ে থাকলে রাষ্ট্রে স্থবিরতা আসবে।’  

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘বিচারপতির সংকট হলে হাইকোর্ট থেকে অ্যাডহক ভিত্তিতে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া যায়। ৬ মাস থেকে এক বছর রেখে তাদেরকে ফেরত পাঠানো যায়। এমনকি আমাদের আইনজীবীদের মধ্যে যারা সিনিয়র মেধাবী আইনজীবী রয়েছেন তাদেরকেও নিতে পারেন।’ 

সংবিধান অনুযায়ী, হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতির নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ৯৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রয়োজন মতো বিচারক নিয়োগ দিতে পারবেন।

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন...
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৮টি মামলা ও রায়ে কোনো অনিয়ম হয়েছে কিনা– তা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান...
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাহসিফ হত্যা মামলায় শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি ন্যাচার গ্রুপের জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড...
বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ  ৫০ টাকা, রসুন  ১৬০ টাকা এবং...
কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের...
গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে এ...
লোডিং...
```html ```

এলাকার খবর