সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা হবে: দুদক 

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:১০ পিএম

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। অভিযোগ আমলযোগ্য হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। তিনি জানান, আজিজের বিরুদ্ধে সম্প্রতি ওঠা অভিযোগের ভিত্তিতে এ আবেদন করা হয়েছে। দুদক ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানান তিনি। 

এর আগে গত সোমবার দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার অভিযোগে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এছাড়া ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলনই এই নিষেধাজ্ঞা।

অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান আজিজ। মার্কিন নিষেধাজ্ঞার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, তাঁর পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক।’

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ‘আমি চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি ছিলাম, তিন বছর সেনাপ্রধান ছিলাম। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে, ওই চার বছর এবং শেষের তিন বছর আমি আমার কোনো ভাইকে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কাজ দিয়েছি, আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স।’ 

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপকে দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার...
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধের সঙ্গেও তারা জড়িত। 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর