সাইবার নিরাপত্তা আইন

আগের আইনের খোলস পরিবর্তন ছাড়া কিছু নয়: টিআইবি

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৭:২৭ পিএম

সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিবর্তনমূলক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ এর পর্যালোচনা ও সুপারিশ নিয়ে টিআইবি ও আর্টিকেল নাইটিন আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আগে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটারই নামান্তর মাত্র। এটার মধ্যে আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নিবর্তনমূলক ধারাগুলো ছিল সেগুলো যেমন রয়েছে, একই ভাবে এ কারণে দেশের মানুষের অধিকার লঙ্ঘন বিশেষ করে বাক স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা সেটাকে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি।’ 

টিআইবি নির্বাহী পরিচালক মন্তব্য করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন মূলত খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয়। এতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার খর্ব করার আশঙ্কার কথাও জানান তিনি। 

টিআইবি ও আর্টিকেল নাইন্টিনের পক্ষ থেকে প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ঢেলে সাজানোর প্রস্তাব দেয়া হয়েছে।

অংশীজনের সঙ্গে আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটির পর্যালোচনায় জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব করা হলেও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের...
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। এ বিষয়ে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর