মন্ত্রণালয় পেলেন নতুন শপথ নেওয়া দুই উপদেষ্টা 

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

দপ্তর পেয়েছেন রোববার শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। এর মধ্যে সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আর ডা. বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। 

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

এর আগে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি। 

গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন। 

সুপ্রিয় চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডা. বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। 

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। 

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর