বঙ্গভবন থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি, জানালেন উপদেষ্টা মাহফুজ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম তাঁর পোস্টে লিখেছেন, ‘দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য ক্ষমাপ্রার্থী। মানুষের জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।’
গতকাল রোববার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আরও লিখেছেন, ‘শেখ মুজিব ও তাঁর কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, যেমন: ৭২–এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২–৭৫, ২০০৯–২০২৪), এই সবকিছু বাংলাদশে আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এরপর আমরা ৭১–এর আগের শেখ মুজিবের কথা বলতে পারব। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সমঝোতা হবে না।’

গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাঁদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, মুজিববাদ, মুর্দাবাদ। আর তাঁরা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।’

এর আগে গত মাসে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার। এসব নোট নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে। 

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত...
সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশটাকে আরও ভালো...
রাজধানী মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিদর্শন শেষে আজ বুধবার দুপুর ১টার পর সাংবাদিকদের এ কথা জানান...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর