থার্টি ফার্স্টে আতশবাজি–পটকা না ফোটানোর আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি বা পটকা না ফোটানোর আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আতশবাজি ফোটানো বন্ধে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানান তিনি। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী খেলার মাঠের পাশে সংযোগ সড়কের গাছে থেকে পেরেক অপসারণ কর্মসূচিতে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, ‘থার্টি-ফার্স্টে পটকা ফোটানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। আজ সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

এর আগে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তের কথা জানায় পরিবেশ মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীতবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর