সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে: আইন উপদেষ্টা

আপডেট : ০৬ মে ২০২৫, ১০:০৩ পিএম

সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে আইনের চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে।’

ফলে আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। মুলতবী ৬ বারের ক্ষেত্রে কমিয়ে সর্বোচ্চ ৪ বার করা হয়েছে, যার কারণে মামলার সময়ও প্রায় অর্ধেক হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্ন মত পোষণের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে হবে।’

নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। 

বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
সাইবার আইন সময়োপযোগী এবং আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত পরামর্শ নিয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তিনি তথ্য ব্যবস্থাপনায় মহাপরিকল্পনার প্রয়োজনীয়তার পাশাপাশি গুজব ও তথ্য...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা কালিমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে এক...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর