আগামীকালের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের

আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:০৫ পিএম

আগামীকালের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম। আজ সোমবার সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেওয়া হয়।

আজ এ দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয়।

অধ্যাদেশটি বাতিল করা না হলে সচিবালয় থেকে সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে নেতারা জানান, এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।

এরআগে গতকাল রোববার সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এতে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ শাস্তি, বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়।

আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
লোডিং...

এলাকার খবর