দিনভর ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

আপডেট : ২৯ মে ২০২৫, ০৫:৫৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, বরিশালসহ দেশের ৮ বিভাগের প্রায় সসব জেলা-উপজেলায় বুধবার রাত থেকেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল ৬টা পর্যন্ত ৬ মিলি মিটার, আর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে দুর্ভোগে পড়েন শ্রমজীবীসহ অফিস ও স্কুলগামীরা। 

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৯টায় পরিণত হয় নিম্নচাপে। আরেকটু শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সকল সমুদ্রবন্দরসমূহ বিশেষ করে কক্সবাজার, মোংলা, চট্টগ্রাম ও পায়রাসহ নদীবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।’

সারা দেশে আগামী ২ দিন বজ্রপাতসহ ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা আছে। 

আবহাওয়াবিদ কালাম মল্লিক বলেন, ‘অতিভারি বৃদ্ধির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা আছে। ভারি বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকার নিম্নাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।’

 ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কারণে কোনো কোনো জায়গায় জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর