নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী, মবের বিরুদ্ধে জিরো টলারেন্স: সেনা সদর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনা সদর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন বিষয়ে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত আছে।’

মব ভায়োলেন্সের বিষয়ে তিনি বলেন, ‘মবের বিষয়ে জিরো টলারেন্স। সোর্স থেকে তথ্য পেতে দেরি হয়েছে, এ কারণে কিছু কিছু বিলম্ব হয়েছে৷ কিন্তু সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী যায়নি এমন নজির নেই।’

এ সময় কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। একটি স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে প্রোপাগাণ্ডা করছে। এই নির্বাচন সুন্দরভাবে ও সুষ্ঠু হোক। এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে।’

এই সেনা কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৮০ ভাগ হারানো অস্ত্র উদ্ধার হয়েছে।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘গুম কমিশনের বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। ইনভেস্টিগেশনের জন্য সবাই গেছে। আরও সহযোগিতা চাইলে ভবিষ্যতেও সহায়তা করা হবে। কক্সবাজার সীমান্তে বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থা কাজ করছে। মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান করি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনো ছাড় নয়।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর