সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে। সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে দেশকে কেউ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের পরিকল্পনাও তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক।’

বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্রবাহিনীর জন্ম ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছিল সশস্ত্রবাহিনী।’
 
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। 

 

 

 

 

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস...
সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে...
সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে  সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম ও...
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ। দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও নির্বাসিত জীবন পেরিয়ে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত অবস্থায় এটিই...
রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে নতুন করে...
চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন মজুরিকাঠামোর এ তথ্য...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর