সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম ও পেশাদারত্বই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
আর প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
দিবসটি উপলক্ষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।


