ঢাকা সেনানিবাসের একটি ভবন অস্থায়ী কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের ‘এম ই এস’ ভবন নম্বর ৫৪-কে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪’-এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস’ ভবন নম্বর ৫৪ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

গত ৮ অক্টোবর গুম–নির্যাতনের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জিয়াউল আহসানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আসামি করা হয়েছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে।

গত ১১ অক্টোবর এক ব্রিফিংয়ে সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ জামান জানান, গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে এবং ১ জন নিখোঁজ। 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর