দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে জেলখানাগুলোতে। 

এদিকে সাজাপ্রাপ্ত কয়েদির চেয়ে হাজতি বেশি হওয়ায় তাদের ব্যবস্থাপনায় রয়েছে নানা চ্যালেঞ্জ। কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার মধ্যে চলছে কারাগারগুলো।
 
দেশের ৭৪টি কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। তাদের মধ্যে দুই তৃতিয়াংশই বন্দি আছেন বিচারাধীন মামলায়। দণ্ডপ্রাপ্ত না হয়েও দীর্ঘ সময় কারাগারে থাকতে হচ্ছে অনেককে।

অতিরিক্ত বন্দির চাপে কারাগারের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা ও স্যানিটেশন ব্যবস্থায় সংকট তৈরি হচ্ছে। বন্দিদের গাদাগাদি করে রাখায় সংক্রামকসহ বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ছে।

কারা অধিদপ্তর বলছে, দেশের ৭৪টি কারাগারে সম্মিলিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। বর্তমানে সেখানে বন্দি আছেন ১ লাখ ৬ হাজার ৮০৩ জন। এর মধ্যে হাজতী ৭২ হাজার ২৯১। বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ৩৫ হাজার এবং যাবজ্জীবন কয়েদি ৬ হাজার ৬২৩জন। সক্ষমতার দ্বিগুণ বন্দির ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। 

কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘সরকার কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য খুব চেষ্টায় আছে। এটার কিন্তু একটা প্রভাব কারাগারে আছে। বন্দির সংখ্যাটা দেখলেই বুঝবেন বাইরে সরকার কতটা চেষ্টা করছে। কিশোর বন্দির সংখ্যা এখন বেড়ে গেছে। মাদকের ব্যাপারে এই সরকার খুবই কঠোর। মাদকের আইন পাস করেছে। মাদকের মামলায় গ্রেপ্তার বন্দির সংখ্যা কারাগারে বেড়ে যাচ্ছে।’ 

সাবেক কারা কর্মকর্তারা বলছেন, দেশের কারগারগুলোতে দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলে আসছে। আসামিদের প্রায় ৭০ ভাগই বিচারাধীন মামলার হাজতি হওয়ায় প্রতিনিয়ত তাদের সংখ্যা পরিবর্তন হয়। এমন নানা সীমাবদ্ধতার মাঝেই চলছে কারা অধিদপ্তর।
 
কারা অধিদপ্তরের সাবেক উপ-মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী বলেন, ‘যে পরিমাণ বন্দি রয়েছে, তাদের জন্য কিন্তু সেই পরিমাণ টয়লেট বা ওয়াশরুম নাই। রাজনৈতিব কারণে বন্দি বেড়ে যাওয়ার বিষয়টা একদিন–দুইদিন বা ১৫ দিন ঘটতে পারে। তারপরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। প্রতিদিন গড়ে তিন থেকে চারশ বন্দি জামিনে বের হয়ে যাচ্ছে। ’ 

কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের আরেকটি স্পর্শকাতর বিষয় হলো বিদেশি বন্দিরা। ভাষা-সংস্কৃতিগত সমস্যা ও ভিন্ন খাদ্যাভ্যাসের কারণে তাদেরকে কারাগারে রাখতে নানামুখি চ্যালেঞ্জে পড়তে হয়। 

আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ...
সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর