বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫, ১০, ১৫ এবং সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে।

গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয়।

এদিকে, ৩ দফা দাবি পূরণ না হওয়ায় আজ বুধবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। পুলিশের ব্যারিকেড ভেঙে পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের। তারা বলছেন, সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের ডাকার পর তাদের দাবির বিপরীতে সচিবরা নানারকম দর কষাকষি করে। তবে তারা তাদের দাবিতে অনড়। আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হলেও সংশ্লিষ্ট কেউ যোগাযোগ না করায় তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।

শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দিয়েছিল পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা আজ দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে আসেন। অবস্থান নিয়ে তাঁরা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শুধু বাড়িভাড়া নয়, শিক্ষকদের দাবি– বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।

এখনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। এছাড়াও পুলিশের হাতে শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদ জানান তারা।

এর আগে, আজ সকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। তারা বলেন, দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার খরচের ঊর্ধ্বগতির কারণে তাদের বর্তমান বেতন স্কেলে জীবিকা নির্বাহ প্রায় অসম্ভব।

৩ দফা দাবি আদায়ে ব্যর্থ্য হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ১ দফা আন্দোলনে নামার (জাতীয়করণের) ঘোষণা দেন শিক্ষক ও কর্মচারীরা।

গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর