সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল দুটি ফ্ল্যাট জব্দ, মিলেছে দুর্নীতির নানা আলামত  

দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিলাসবহুল দুটি ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশানের একটি ভবনের ফ্ল্যাট দুটিতে দুর্নীতির নানা আলামত পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। 

গত ডিসেম্বরেই সাবেক ভূমিমন্ত্রীর অন্যান্য সম্পদের সাথে গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। গুলশান-২ নম্বরের আলিশান একটি বাড়ির দুটি ফ্ল্যাটের তালা ভেঙে রোববার সকালে মালামাল জব্দ করেন দুদকের কর্মকর্তারা। তাদের সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ।

দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, গত ডিসেম্বরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাট দুটির খোঁজ পায় দুদক। দুটি ফ্ল্যাটের আয়তন ৭ হাজার বর্গফুটের বেশি। ভেতরে মার্সিডিজ বেঞ্জসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবি এবং দুর্নীতি করে অর্জিত নানা মালামালের আলামত পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, আগেই সরিয়ে নেওয়া হয়েছে মূল্যবান অনেক জিনিস।

দুদকের এই উপ-পরিচালক জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দুদক জানায়, পলাতক সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। এরই মধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ পেয়েছে সংস্থাটি।

সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ তার শাসনামল। এবার সেই সময়ে বাংলাদেশ বেতারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর