বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

বাংলা সাহিত্যের শক্তিমান কবি আল মাহমুদের (মীর আব্দুস শুকুর আল মাহমুদ) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বাংলা একাডেমিতে একটি বিশেষ কর্নার চালু হয়েছে। বুধবার দুপুরে কর্নারটির উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আল মাহমুদ লেখক কর্নার’-এ সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে।

বাংলা একাডেমির জনসংযোগ উপ–বিভাগের উপ–পরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত ‘আল মাহমুদ লেখক কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ সময় বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা, পরিচালক, উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আল মাহমুদ লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে। পঞ্চাশ আসনের শীতাতপনিয়ন্ত্রিত সেমিনার কক্ষ (সাউন্ড সিস্টেমসহ) নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদির জন্য বরাদ্দ নেওয়া যাবে।

লেখক আড্ডার কক্ষ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) লেখকদের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর