বিশ্ব ইজতেমা কবে জানালো জোবায়েরপন্থীরা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

২০২৬ সালে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলীগ জামাতের শুরায়ে নেজামের অনুসারীরা। জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চে ইজতেমা আয়োজন করবে মাওলানা জোবায়েরের অনুসারীরা।

বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বিরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের এবছর টঙ্গীতে ইজতেমা আয়োজনের অধিকার নেই। এরপরও তারা চেষ্টা করলে সরকারকেই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা।

এছাড়া, গত বছর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানকে কেপিআই ঘোষণার দাবি জানিয়েছে শুরায়ে নেজামের অনুসারীরা।

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার পরে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। আজ রোববার বেলা ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি...
নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। খিত্তায় খিত্তায় জিকির আসকার, ইবাদত বন্দেগি ও বয়ান শুনে সময় পার করছেন মুসল্লিরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর