দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থপাচার মামলার আসামি হলেন এস আলম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ৯ হাজার ২৮৩ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রীসহ মোট ৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

সুদ ও আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ৪৭৯ কোটি টাকা, যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থপাচার সংক্রান্ত মামলা।

এজাহারে বলা হয়েছে, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এই টাকা সরাতে একটি জালিয়াত চক্র ইসলামী ব্যাংকের ব্যাংকিং সফটওয়্যারে অনৈতিকভাবে প্রবেশ করে। এর ফলে ইসলামী ব্যাংকের মতো একটি সুনামধন্য ব্যাংক গুরুতর আর্থিক সমস্যায় পড়ে।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ তার শাসনামল। এবার সেই সময়ে বাংলাদেশ বেতারে...
বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (MLAR) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে...
টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় দেশে সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বেড়েছে। ঘুষ লেনদেনের প্রাক্কলিত পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা, সবচেয়ে বেশি অভিযোগ পাসপোর্ট ও বিআরটিএ সেবায়।
যাচাই-বাছাই করে সাড়ে সাত হাজার অভিযোগ নতুন কমিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর বাকি আড়াই হাজার অভিযোগের সিদ্ধান্ত সরাসারি কমিশন নেবে।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর