দুর্নীতির ১০ হাজার অভিযোগ দুদকে, নতুন কমিশনের অপেক্ষা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:২০ পিএম

নতুন কমিশনের জন্য ১০ হাজার দুর্নীতির অভিযোগ জমা রয়েছে দুদকের বাক্সে। এগুলোতে এক লাখ কোটি টাকার দুর্নীতির ঘটনা রয়েছে বলে ধারণা সংস্থাটির। পাশাপাশি অন্তত তিনশ মামলা রয়েছে অনুমোদনের অপেক্ষায়। 

বাছাই কমিটির তথ্য অনুযায়ী, শিগগির গঠন হতে যাচ্ছে কমিশন।  

চলতি বছরের ৩ মার্চ দুদকের আবদুল মোমেন কমিশন পদত্যাগ করে। এরপর কেটে যায় ১শ কার্যদিবস। এরই মধ্যে দুদকের বক্সে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ। 

দুদক সূত্র জানায়, যাচাই-বাছাই করে সাড়ে সাত হাজার অভিযোগ নতুন কমিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর বাকি আড়াই হাজার অভিযোগের সিদ্ধান্ত সরাসারি কমিশন নেবে।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘অনুসন্ধানকারী কর্মকর্তারা; অনুসন্ধানকারী টিম এক্ষেত্রে কাজ করছে। টিমের সদস্যরা তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছেন।’ 

অভিযোগ ছাড়াও প্রায় তিনশ মামলা রয়েছে কমিশনের অনুমোদনের অপেক্ষায়। আর অভিযোগপত্র রয়েছে ২শ। 

দদুকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, ‘কোনো তদন্তের প্রেক্ষিতে মামলা হবে কি না অনুসন্ধান হবে কি না চার্জশিট হবে কি না সমস্ত বিষয় অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে কমিশন। সেই কমিশনই আজকে চার মাসের ওপরে শূন্য অবস্থায় আছে। এটার ফলে অবশ্যই দুর্নীতিবাজরা সুযোগ নিচ্ছে। তারা চাপমুক্তভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে।’ 

২২ জুন সুপ্রিম কোর্টের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থবিরতা কাটাতে এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ৫ সদস্যের সার্চ বা বাছাই কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে। সরকারের উচ্চপর্যায়ের...
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। গত ১২ জুন বাংলাদেশ পুলিশ মেইলের মাধ্যমে তার...
বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে বেনজীর আহমেদের নামে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা, স্ত্রী জীশান মির্জার নামে প্রায় ২১ কোটি ৩৪ লাখ টাকা,...
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তথ্য সংগ্রহ করছে দুদক। এ বিষয়ে তথ্য অনুসন্ধানে মঙ্গলবার রাজউকে যায় দুদকের দল। সাবেক...
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার বিষয়ে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও আখ্যা...
জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ নানা কারণ দেখিয়ে জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, ৪ মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন...
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
বিতর্কের মুখে পড়েছেন বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।  সম্প্রতি তার পরিচালিত আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক শুটিং ক্রুর মৃত্যু হয়। এই ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর