কেরানীগঞ্জে মাদ্রাসায় বিষ্ফোরণ, যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক কেমিক্যাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ২৬ ডিসেম্বর হাসনাবাদ হাউজিং এলাকার ওই মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় র‍্যাব ঘটনাস্থল থেকে ৫-৬টি ককটেল, ১২ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড, ৭ ড্রাম অন্যান্য কেমিক্যাল ও স্প্লিন্টার উদ্ধার করেছে। ঘটনার মূল হোতা আলামিন বর্তমানে পলাতক, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। তবে র‍্যাব গতকাল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আলামিনের সহযোগী আহসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করেছে।’

একই সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে উপদেষ্টা জানান, হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখন শেষ পর্যায়ে এবং আশা করছি আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে। এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর ভেতরে ওত পেতে থাকা সুযোগসন্ধানীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী জেনে বা না জেনে ফ্যাসিস্টের দোসর ও দুষ্কৃতকারীদের দলে ভিড়িয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব—এই সুবিধাভোগীদের বিষয়ে সচেতন হোন এবং খোলস পাল্টানো অপরাধীদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। এতে হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা কমে আসবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন। এই জাদুঘর কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন। এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর