বিদ্যুৎ সংকটে সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে মনোকষ্ট পেয়েছেন এবং জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের পাপের ফল।’ 

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘এই সরকারের জন্য বিদ্যুৎ সংকট তৈরি হয়নি। কিন্তু মানুষ কষ্ট পাচ্ছে-এটা প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে নিয়েছেন। তাই তিনি জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অথচ বিগত সরকারের সময় বলা হতো, সব বন্ধ করে দেখাই-আগে কী ছিল।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের বিজয় পেয়েছে। জনগণ যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির ওপর সরকারকে দায়িত্ব দিয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার কাজ করছে। তবে এ কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

আগের সরকারের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের। তাই তারা জনগণের কথা ভাবেনি। সরকারি কর্মকর্তারা এমন একটি সরকারের সঙ্গে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার বিষয়ে জনগণের কাছে কোনো দায় ছিল না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা সঠিক থাকলে সরকারকে সব সময় জনগণের কথা বিবেচনায় রাখতে হয়। বর্তমান সরকার ভবিষ্যতে দেশে একটি ভালো নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায়। সরকারের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগ থাকবে এবং জনগণের ইচ্ছাকে সরকার গুরুত্ব দেবে।’

সরকারের কার্যক্রমের মূল্যায়নের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান সরকারের ১৮০ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজও মূল্যায়ন করা হবে। এ মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারের সব অংশকে যুক্ত হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের পাঁচ বছর পর জনগণের কাছে যেতে হবে। তখন কোন ক্ষেত্রে কী করেছি, সেটি জনগণকে বলতে হবে। সেই জবাবদিহির জায়গায় সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সরকার কোনো ধরনের নীতি ও কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।’

শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষকে ব্যালট পেপার হিসেবেও মূল্যায়ন করেননি। আমাদের চেহারায় যদি তিনি ব্যালট পেপার দেখতেন, তাহলে দেশটাকে এই জায়গায় নিয়ে যেতেন না।’

দেশের শিশু-কিশোরদের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমানে অনেক শিশু-কিশোর নানা ধরনের আসক্তিতে জড়িয়ে পড়ছে। তাদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে জীবিকানির্বাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব-এই ধারণাটিও শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের শিশুরা সর্বক্ষেত্রে ভালো করবে। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে হবে। সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।’

প্রচলিত সাংস্কৃতিক আয়োজনগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘সার্কাস ও যাত্রাপালার মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলো থেকে খারাপ বিষয়গুলো বাদ দিয়ে আবারও এসব আয়োজনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। এর মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন হয়েছে। যার ফলে বৃহস্পতিবার থেকেই...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর