দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে ভারতে সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ জানাল ঢাকা

ভারতে সংখ্যালঘুদের ওপর হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভারতের বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ভারতে সংখ্যালঘুদের ওপর হামলায় বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এস. এম. মাহবুবুল আলম। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে ভারতের বক্তব্য বাংলাদেশ প্রত্যাহার করেছে বলেও জানিয়েছেন তিনি। 

গত ২৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৯০০টির বেশি সহিংসতার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে এস. এম. মাহবুবুল আলম জানান, ভারতের মুখপাত্রের বক্তব্য বাংলাদেশ প্রত্যাহার করেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে ভারতের বক্তব্য প্রত্যাহারের করেছে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়– বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তবতার প্রতিফলন নয়। বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে—এমন যেকোনো অসত্য, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়ানোর কাজে অপব্যবহার করা হচ্ছে। আমরা কিছু মহলের পক্ষ থেকে নির্বাচনী ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি লক্ষ্য করছি, যেখানে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত, বিকৃত ও প্রচার করা হচ্ছে—যার উদ্দেশ্য সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তিনি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন। তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে যখন তিনি তার এক মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন; ওই সহযোগীকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়; বরং তা বিভ্রান্তিকর।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ন করে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
শেখ হাসিনার দেশে ফেরার নথি ভারত বা বাংলাদেশ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর