ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার, চলবে বাণিজ্যিক সম্পর্ক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এই ঘটনার কারণে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। তবে এতে ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট এবং বাণিজ্যিক ইস্যুগুলো চলমান থাকবে। একজন ক্রিকেটারকে যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—তা বিশ্বাস হয় না।’

এ সময় উপদেষ্টা আরও জানান, ভারতে থাকা বাংলাদেশের তিনটি মিশন থেকে ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে নয়, ভারতের তিনটি মিশন থেকে বাংলাদেশ ভিসা ইস্যু বন্ধ রেখেছে শুধুমাত্র নিরাপত্তা ইস্যুতে, অন্য কোনো কারণে নয়।’

নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রেক্ষিতে বিসিবিও নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার কথা আইসিসি-কে জানিয়েছে। বিসিবির পাঠানো সেই ই-মেইলের জবাবও দিয়েছে আইসিসি। তবে আইসিসি মেইলে কী লিখেছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি সরাসরি বিসিবিকে বলে দিয়েছে যে, খেলতে হলে ভারতের মাটিতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। তবে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর