ওআইসির জরুরি মন্ত্রীপর্যায়ের বৈঠক

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি মন্ত্রীপর্যায়ের বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার এ সমর্থন জানানো হয়।

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম

সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি মন্ত্রীপর্যায়ের বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার এ সমর্থন জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডের প্রতি স্বীকৃতির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদারে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড-কে স্বীকৃতি প্রদান সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি এবং এর ফলে সোমালি ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিফলন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব অলোচনাতীত এবং অবৈধ কার্যক্রম ও আলোচনার কোনো স্থান নেই। এ ক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা অবশ্যই একতরফা সিদ্ধান্ত ও চাপ প্রয়োগের ওপর প্রাধান্য পাবে।

এর আগে কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের জরুরি অধিবেশনের প্রস্তুতি হিসেবে একটি সিনিয়র কর্মকর্তাদের বৈঠক (প্রস্তুতিমূলক বৈঠক) অনুষ্ঠিত হয়, যেখানে ওআইসি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং ওআইসির কাছে ফিলিস্তিন ইস্যুর কেন্দ্রীয় গুরুত্ব আবারও তুলে ধরা হয়।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর